রক্ষকই ভক্ষক! হরিপালে নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিপাল : কুলটির পর হরিপালেও নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ধরা পরার পরে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। নাবালিকাকে যৌন নির্যাতনের প্রতিবাদে হরিপাল থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা। 

সূত্রের খবর, হুগলির হরিপালের বাসিন্দা ওই নাবালিকা টিউশন পড়ে বাড়ি ফিরছিল। অভিযোগ ওঠে, সেই সময় এক জওয়ান তাঁর হাত ধরে টেনে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় নাবালিকা চিৎকার করতে থাকে। তাঁর চিৎকার শুনতে পেয়েই ছুটে আসে স্থানীয়রা। তখনই তাঁরা ওই জওয়ানকে হাতেনাতে ধরে ফেলে। গাছে বেঁধে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। এই ঘটনার খবর পাওয়া মাত্রই হরিপালের তৃণমূল প্রার্থী ঘটনাস্থলে পৌঁছে যান। তাঁর অনুগামীরাও ঘটনাস্থলে পৌঁছে যান। তারাও প্রতিবাদ জানাতে থাকে।

তাঁদের দাবি, অভিযুক্ত জওয়ানকে দ্রুত গ্রেফতার করতে হবে। তাঁকে গ্রেফতারির দাবিতে  থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তড়িঘড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে উদ্ধার করে। সেই সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। হরিপালের তৃণমূল প্রার্থীর অভিযোগ, যারা বাংলায় এসেছেন, শান্তিপূর্ণ নির্বাচন করাতে। মানুষকে নিরাপত্তা দিতে এসে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যাবে না। অবশ্যই সিআরপিএফের শাস্তি চাই।

উল্লেখ্য, বাংলার দ্বিতীয় দফার নির্বাচনের আগে কুলটিতে নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছিল সাঁকতোরিয়া ফাঁড়ির পুলিশ। নির্বাচনের আগেই এই ধরনের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে