ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-আমেরিকা যুদ্ধ শুরুর পর থেকেই বেসুরো শোনাচ্ছিল ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর কণ্ঠ। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাতে অস্বীকার করেছিলেন। এমনকি যখন হরমুজ প্রণালি অবরুদ্ধমুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন, তখন সাড়া দেননি। ইরান যুদ্ধ নিয়ে ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ফরাসি বিদেশ মন্ত্রী জ্যঁ-নোয়েল বারো।

ফরাসি সংবাদমাধ্যম ‘বিএফএম’ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বারো বলেন, ‘মধ্যপ্রাচ্যের সঙ্কট শুরুর পর থেকেই নিজেদের অবস্থান আমরা স্পষ্ট করে দিয়েছিলাম। ফ্রান্স এই যুদ্ধে জড়ায়নি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার পরিকল্পনা নেই।’ কেন এই সিদ্ধান্ত সে বিষয়ে জ্যঁ-নোয়েল বারো বলেন, ‘অভিযানের লক্ষ্য স্পষ্ট নয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ ওঠায় ইরানের বিরুদ্ধে চলতি যুদ্ধে ফ্রান্সের যুক্ত হওয়া সম্ভব নয়। শুরু থেকেই ফ্রান্স এই যুদ্ধের বিরোধিতা করে আসছে। সঙ্ঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে, যার প্রভাব বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়ছে।’

বিশ্বে জ্বালানি পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি  দ্রুত খুলে দেওয়ার পক্ষেই গুরুত্ব আরোপ করেন ফরাসি বিদেশ মন্ত্রী। তিনি জানান, ‘হরমুজ প্রণালি দিয়ে যাতে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল করে তার জন্য একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি চলছে।’ হরমুজ জলপথ ব্যবহারের জন্য বিভিন্ন দেশের জাহাজের কাছ থেকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) টোল আদায়ের বিরোধিতা করে জ্যঁ-নোয়েল বারো বলেন, ‘কোনও প্রণালিতে বাধা সৃষ্টি, ব্ল্যাকমেল বা টোল আদায় মেনে নেওয়া হবে না। আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলে কোনও প্রতিবন্ধকতা গ্রহণযোগ্য নয়।’

 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর