আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: মাওবাদীদের পুঁতে রাখা মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরনে ছিন্নভিন্ন হয়ে গেলেন চার নিরাপত্তারক্ষী। আজ শনিবার (২ মে) ভয়াবহ ঘটনাটি ঘটেছে কাঙ্কের ও নারায়ণপুরের সীমান্ত লাগোয়া আদনারে। নিহত চারজনের মধ্যে একজন ইন্সপেক্টর পদমর্যাদার। ওই ঘটনার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে মাইন নিস্ক্রিয়ের কাজে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের মধ্যে।

ছত্তিশগড়ের বস্তারের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, ‘২০২৫ সালে এবং চলতি বছরে বহু মাওবাদী অস্ত্র আত্মসমর্পণ করে মূলস্রোতে ফিরে এসেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এদিন কাঙ্কের ও নারায়ণপুর সীমান্ত লাগোয়া আদনারের গভীর জঙ্গলে মাইন নিস্ক্রিয় করতে গিয়েছিলেন ডিআরজির জওয়ানরা। জঙ্গলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম, শেল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ওই অভিযানের সময়ে এক জওয়ান একটি সুড়ঙ্গ দেখতে পান। ওই সুড়ঙ্গে রাখা ছিল মাইন। সেই মাইন নিস্ক্রিয় করার কাজ শুরু করেন। তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে থাকা ইন্সপেক্টর সুখরাম ভাট্টি ও তিন কনস্টেবল পরমানন্দ কোররাম, কৃষ্ণ কুমার ও সঞ্জয় ঘরপালে গুরুতর জখম। ঘটনাস্থলেই মারা যান সুখরাম ভাট্টি ও দুই কনস্টেবল সঞ্জয় ঘরপালে ও কৃষ্ণ কুমার। আহত পরমানন্দকে এয়ার অ্যাম্বুলান্সে চাপিয়ে রায়পুরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাচাঁনো যায়নি।’

বস্তারের আইজি সুন্দররাজ আরও জানিয়েছেন, ‘গত সাত-আট মাস ধরেই জঙ্গলে লুকিয়ে রাখা মাওবাদীদের বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অবিযান চালাচ্ছে ডিআরজি দল। এখনও পর্যন্ত ১২০০টির মতো আইইডি, প্রচুর একে-৪৭ ও ইনস্যাস রাইফেল উদ্ধার হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ