LIC-র ঘরে জমা দাবিহীন ২১,৫০০ কোটি টাকা! কীভাবে জানবেন আপনার টাকা আছে কিনা

দেশের বিমা কোম্পানিগুলির কথা বলতে গেলে সবার আগে উঠে আসবে LIC-র নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বিমা কোম্পানিগুলির কথা বলতে গেলে সবার আগে উঠে আসবে LIC-র নাম। কিন্তু আপনি জানেন কী এই বৃহৎ বিমা কোম্পানিতে জমা রয়েছে দাবিহীন ২১,৫০০ কোটি টাকা। যার মালিকের হদিশ বিগত বেশ কয়েক বছর ধরে পাওয়া যায়নি। ২০২১ সালের মার্চ মাসের শেষে এই দাবিহীন অর্থের পরিমান ছিল ১৮, ৪৯৫ কোটি টাকা। তার এক বছর আগে এর পরিমান ছিল ১৬, ৫২.৬৫ কোটি। তবে চলতি বছর এটার পরিমান আরও বেড়ে গিয়েছে। অনেক চেষ্টা করেও জানা যায়নি এই জমা টাকাগুলির মালিকের হদিশ।

পাঠকরা সহজভাবে নেবেন না। LIC-র ঘরে এই জমে থাকা বিশাল পরিমান অর্থের তহবিলে থাকতে পারে আপনাদের টাকাও। আপনি হয়তো জানেন না আপনার পরিবারের কেউ আপনাকে না জানিয়ে বা আপনার অজান্তে LIC-তে বীমা করেছিলেন। তবে তিনি সেই টাকা তোলেননি। যা বর্তমানে LIC-র ওই দাবিহীন ২১,৫০০ কোটি টাকার মধ্যে ঢুকে গিয়েছে। জেনে নিন, কীভাবে জানবেন LIC-র ঘরে আপনার টাকা দাবিহীন হয়ে জমা পড়ে রয়েছে কিনা।

এই পরীক্ষা করার জন্য কাউকে কোনও বাধা দেবে না LIC কোম্পানি। দাবিহীন অর্থে আপনার অর্থ রয়েছে কিনা সেটা জানার জন্য প্রথমে licindia.in ওয়েব সাইটে লগ ইন করতে হবে। তারপর পেজের নীচে এসে দাবিহীন বকেয়া অর্থ অপশনটি ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ খুলবে যেখানে পলিসি হোল্ডারের পলিসি নম্বর, নাম, জন্ম তারিখ এবং প্যান নম্বর প্রদান করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।  LIC-র ঘরে আপনার পরিবারের কারও দাবিহীন অর্থ জমা থাকলে আপনি সেটার হদিশ পেয়ে যাবেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল