শীতের বিদায় ঘণ্টা বাজাতে আসছে বৃষ্টি! ভিজবে কলকাতা সহ গোটা বঙ্গ

বাংলার দুয়ারে বসন্ত। বুধবার থেকেই দিনের ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। যদিও গভীর রাত ও ভোরের দিকে শীত শীত অনুভূত হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার দুয়ারে বসন্ত। বুধবার থেকেই দিনের ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। যদিও গভীর রাত ও ভোরের দিকে শীত শীত অনুভূত হচ্ছে। তবুও বাঘা শীত আর ফিরছে না এটা নিশ্চিত। এর মাঝেই বঙ্গে ফের হানা দিচ্ছে বৃষ্টি। ভূমধ্যসাগরে ফের সৃষ্টি হয়েছে পশ্চিমিঝঞ্ঝা। যা উত্তর ভারতে প্রবেশ করছে আগামিকালই, তারপরেই সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার ও সোমবার কলকাতা সহ দুই বঙ্গে বৃষ্টি দেবে বলে জানা গিয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী রবি এবং সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ রাজ্যের প্রায় সবকটি জেলা। যার ফলে বাড়তে পারে বাংলার তাপমাত্রা। সপ্তাহান্তে তাপমাত্রা এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও উত্তরবঙ্গে হবে হাল্কা বৃষ্টি। পশ্চিমিঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এই দুইয়ের প্রভাবে রবি ও সোমবার হবে বৃষ্টি। বুধবার সকালে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমে দাঁড়ায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, যতদিন যাবে তাপমাত্রা বাড়বে। আকাশ পরিষ্কারই থাকবে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলার দিকে তা কাটবে। দুপুরে উষ্ণতা বাড়বে। ধীরে ধীরে গ্রীষ্মের আগমন ঘটবে বঙ্গে।

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়