‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সকাল থেকেই ভোটগণনা শুরু হতেই সব কেন্দ্রে এগিয়ে যায় বিজেপি। আর পিছিয়ে যায় তৃণমূল কংগ্রেস। তার জেরে হতাশ হয়ে পড়ে তৃণমূল কর্মীরা। তবে তখনই আসরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেন জরুরি বার্তা। গণনার টেবিল শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। ভবানীপুরের কাউন্টিং এজেন্ট থেকে কর্মীদের সেই বার্তাই দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌গণনার শেষ না হওয়া পর্যন্ত টেবিল ছাড়া চলবে না।’‌

এদিকে ভবানীপুরে অনেকটা এগিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও হাল ছাড়তে নারাজ তিনি। এই পরিস্থিতিতে কর্মীদের এবং কাউন্টিং এজেন্টদের মনোবল ধরে রাখতে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‌গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে আসবেন না। এখনও একাধিক রাউন্ডে গণনা হয়নি। আপনারা নিশ্চিন্তে থাকুন। এটা বিজেপির প্ল্যান। প্রথম দু’‌তিন রাউন্ড ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় দু’‌তিন রাউন্ড কাউন্টিং করার পরে ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ করে রয়েছে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন, যেখানে কোনও মিল নেই। এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে করানো হচ্ছে।’‌

অন্যদিকে কেউ যাতে মনোবল না হারায় সেদিকে লক্ষ্য রেখেই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, ‘‌চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপরে অত্যাচার করছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআরের নাম করে যে সব আসন জিততে পারে, সেই সব দখল করেছে। এখনও আমরা যে সব আসনে এগিয়ে আছি, সেটা বলছে না। মিথ্যা খবর খাওয়াচ্ছে। আমি সমস্ত পার্টির কর্মী, কাউন্টিং এজেন্টকে বলব, মন খারাপ করার কোনও কারণ নেই। আমি বলেছি, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড কাউন্ট হয়েছে। ১৪–১৮ রাউন্ড কাউন্ট হবে। তখন আপনারা জিতবেন।’‌

এছাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগণনার যে প্রবণতা, তাতে বিজেপি ১৮০টির বেশি আসনে এগিয়ে। তৃণমূল এগিয়ে একশোর কম আসনে। এই প্রেক্ষিতে দলের প্রার্থী এবং নেতা–কর্মীদের বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি স্পষ্টভাষায় বললেন, ‘‌কেন্দ্র জোর করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের উপর অত্যাচার করছে। অফিস ভাঙছে। জোর করে দখল করছে। এসআইআরের নামে ভোট লুট করেছে। ইলেকশন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আমাদের পুলিশরা মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর হয়ে কাজ করছে। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড সবে কাউন্ট হল। ১৮-১৯ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনারা সকলে জিতবেন। আমরা আপনাদের সঙ্গে রয়েছি। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’‌

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস, ভাঙছেন বহু বছরের রাজকীয় ঐতিহ্য

খাঁটি বাঙালি পদ্ধতিতে ‘মোচার ঘণ্ট’ রাঁধতে চান? জেনে নিন রেসিপি

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

১১ বছরের শিশুকে নগ্ন করে ঝুলিয়ে বেধড়ক মারধর, জয়নগরে হাড়হিম ঘটনা

হায়দরাবাদে সাসপেন্ড সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে হিরে-সোনা

বাসি ভাত না ফেলে ঝটপট বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু স্ন্যাকস

পরিচারক থেকে প্রাক্তন ব্যাংক কর্মী, রামমন্দিরের অনুদান চুরির ঘটনায় গ্রেফতার ৮

আগ্নেয়াস্ত্র হাতে এলাকায় দাপাদাপি, দিনহাটায় পুলিশের জালে তৃণমূলের যুব সভাপতি

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্যে

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি