Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

এমন আবহেই সোমবার বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সৌজন্য দেখালেন তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ৪ মে, বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর নজর বাংলা তথা গোটা দেশের। তবে ভোট গণনায় সকাল থেকেই ঝড় তুলছে গেরুয়া শিবির। তবে কী পতন হচ্ছে তিনবারের মমতা সরকারের? প্রথমবারের জন্যে বাংলার মসনদে বসছে বিজেপি? দেড়শোর বেশি আসন পেয়ে গিয়েছে বিজেপি। ২০২১ সালে ব্যার্থ হলেও ২০২৬ সালে বাংলা দখল করছে বিজেপি, এমনটাই অনুমান রাজনীতি বিশ্লেষকদের। একের পর এক আসনে বিজেপি নিজের দাপট দেখাচ্ছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই গেরুয়া ঝড়। এমন আবহেই সোমবার বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সৌজন্য দেখালেন তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়। বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে দেদার সেলফি তুললেন রচনা।

তবে কী তৃণমূল হারছে, সেই আশঙ্কা থেকেই দলবদলু রচনা? এদিন বিজেপির প্রার্থীদের দিকে দিকে এগিয়ে থাকার খবরে উল্লাস দেখা যাচ্ছে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যও বিপুল ভোটে পিছিয়ে রয়েছেন। এদিন চুঁচুড়ায় পিপুল পাতির মোড়ে এসে উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দোপাধ্যায়। তাঁদের সঙ্গেই রচনাকে সৌজন্য বিনিময় করতে দেখা যায়। সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় অভিনেত্রীকে। তবে কী তৃণমূল হারতেই সুর বদলাচ্ছেন দিদি নং ওয়ান?

যদিও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা জানিয়েছেন, তিনি একজন সাংসদ, তাই সাংসদ হিসেবে সবার সঙ্গে কথা বলতেই পারেন। সবাই মানুষ তাই ছবি তোলায় আপত্তি নেই। আর রাম তো ভগবান। পুজো করেন। ১৪ কোটি দেবতা। তাই রামকে জয় শ্রীরাম বলতে তাঁর কোনও আপত্তি নেই। আজ সকাল থেকে শুরু হয়েছে ভোটগণনা। রাজ্যের সব কেন্দ্রেই একই সময় ভোটগণনা শুরু হয়েছে। প্রথমে হয়েছে হবে পোস্টাল ব্যালট গোনা। তারপর শুরু হয়েছে ইভিএমের কাউন্টিং। বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে! সোমবার পশ্চিমবঙ্গের ২৯৩টি (ফলতা ব্যতীত) আসনে ভোট গণনা চলছে।

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল