Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বিজয় ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল এম কে স্ট্যালিনের দল ডিএমকে। শুধু তাই নয়, কোথালুর বিধানসভা আসনে বিজয়ের দল টিভিকে প্রার্থী ভিবিএস বাবুর কাছে হেরেছেন খোদ ডিএমকে সুপ্রিমো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী কয়েক বছর তামিল রাজনীতিতে নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হবেন দক্ষিণী সুপারস্টার।

গত ২৩ এপ্রিল এক দফাতেই তামিলনাডুর ২৩৪ বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হয়েছিল। সিংহভাগ বুথফেরত সমীক্ষাতেই আভাস দেওয়া হয়েছিল ফের কুর্সিতে ফিরছেন ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন। মূলত লড়াই হবে ডিএমকে ও এআইএডিএমকে জোটের মধ্যে। কিন্তু এদিন সকালে ইভিএম খুললেই ইঙ্গিত মেলে, বুথফেরত সমীক্ষা মিথ্যা হতে চলেছে। শুরু থেকেই ডিএমকে ও এআইএডিএমকে জোটকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকেন বিজয়ের দলের কর্মীরা।

বিকেল পৌনে ছয়টা নাগাদ নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২১ব আসনে জয়ী হয়েছেন বিজয়ের দলের প্রার্থীরা। ৮৯ আসনে এগিয়ে। অর্থা‍ৎ ১১০ আসন ঝুলিতে যেতে চলেছে প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নামা দক্ষিণী সুপারস্টারের। সরকার গঠনের জন্য প্রয়োজনীয ম্যাজিক ফিগার থেকে মাত্র আট আসন কম। অন্যদিকে ডিএমকে জোট জয়ী হয়েছে ৮ আসনে আর ৫১ আসনে এগিয়ে। জয়ললিতার দল এআইএডিএমকের নেতৃত্বাধীন জোট জয়ী হয়েছে তিন আসনে। ৪২ আসনেব এগিয়ে রয়েছে। ক্ষমতা হাতছাড়া হওয়ার পাশাপাশি জোর ধাক্কা খেয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।  মূলত প্রতিষ্ঠানিক বিরোধিতার পাশাপাশি যুব ও তরুণ প্রজন্মের ভোটারদের সমর্থনেই বাজিমাত করেছেন থালাপতি বিজয়। প্রথমবার ভোটে লড়তে নেমে ইতিহাস গড়েছেন তিনি।

নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই, কত ভোট পেলেন?

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি