Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতসকালেই বৃষ্টিতে ভিজল শহর কলকাতা ও সংলগ্ন এলাকা। রাজ্যের অন্যান্য জেলাতেও বৃষ্টি হয়েছে। মঙ্গলবার দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি ৫০-৬০ কিমি বেগে প্রবল ঝড়ের পূর্বাভাস রয়েছে। একাধিক জেলায় বেশি মাত্রার ঝড়বৃষ্টি সম্ভাবনা থাকায় আজকের জন্যও ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  সঙ্গে থাকবে ঝড়। ভোটগণনার দিন দুর্যোগের সম্ভাবনার কতা বলেছিল হাওয়া অফিস। মঙ্গলবারও দুর্যোগের পূর্বাভাস দিয়েছে। সকাল হতেই তা টের পাওয়া গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের দুই জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি। বাকি সব জেলাতেও থাকছে ঝড় বৃষ্টির সর্তকতা। বুধবার পর্যন্ত রাজ্যে এই ঝড় বৃষ্টি চলবে। তারপর আবার শুষ্ক আবহাওয়া ফিরে আসবে। রাজ্যের সব জেলাতেই তাই কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে এই ঝড়-বৃষ্টি জারি থাকবে। বৃহস্পতি ও শুক্রবার রাজ্যে ফের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশের উত্তরাংশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। ঝাড়খণ্ডের ওপর দিয়ে অক্ষরেখা গেছে। তার জন্যই জলীয় বাষ্প রাজ্যে প্রচুর পরিমাণে প্রবেশ করছে। যার জন্য এই বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের