গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মের দাবদাহ যত বাড়ছে, ততই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে অদ্ভুত সব কাণ্ডকারখানা। কেউ কুলার নিয়ে বরযাত্রীতে, কেউ আবার মাথার ওপর পুরো তাঁবু-এই গরমে বাঁচতে মানুষ যে কত কিছু করতে পারে, তা না দেখলে বিশ্বাসই করা কঠিন! সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বিয়ের শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গরম থেকে বাঁচতে এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন। তাঁদের মাথার ওপর পুরো একটা চলন্ত তাঁবু!

ভিডিওতে দেখা যায়, রাস্তায় এগিয়ে চলা বরযাত্রীর সঙ্গে সঙ্গে কয়েকজন লোক বড় একটি তাঁবু ধরে হাঁটছেন। সেই তাঁবুর নিচেই চলছে নাচ-গান, উচ্ছ্বাস আর আনন্দ। প্রখর রোদের মধ্যে এই ভ্রাম্যমাণ ছাউনি যেন বরযাত্রীদের জন্য এক চলন্ত ‘এসি রুম’! গরমে হাঁসফাঁস করা পরিবেশেও তাঁবুর নিচে থাকা লোকজনকে বেশ ফুরফুরে মেজাজে নাচতে দেখা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Rohit Zod (@deej_rohit_435)

আরও পড়ুন: ‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

এর আগেও গরম থেকে বাঁচতে কুলার-সজ্জিত বরযাত্রীর ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে জেনারেটরের সঙ্গে কুলার জুড়ে শোভাযাত্রা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এবার সেই তালিকায় যুক্ত হল এই ‘মোবাইল তাঁবু’ আইডিয়া, যা দেখে নেটিজেনরা হাসতেও বাধ্য হচ্ছেন, আবার অবাকও হচ্ছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তা নিয়ে মজার মজার মন্তব্যের বন্যা বয়ে গেছে। কেউ লিখেছেন, “এটাই আসল লেভেল!”, আবার কেউ মজা করে বলেছেন, “গরমকে হার মানানোর নতুন প্রযুক্তি!” আরেকজনের মন্তব্য, “এবার বুঝি এসিও নিয়ে বেরোবে!” গরম এখনও পুরোপুরি চরমে পৌঁছায়নি, কিন্তু এই ধরনের পরিকল্পনা দেখে বোঝাই যাচ্ছে, সামনে আরও কী কী দেখতে হবে!

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান