Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ১৮ দিনের যুদ্ধবিরতির পর পশ্চিম এশিয়ায় ফের চড়ছে  উত্তেজনার পারদ।   সংযুক্ত আরব আমিরশাহিতে  ড্রোন হামলা চালিয়েছে ইরান।  বাহরাইনে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সেই সঙ্গেই  হরমুজ প্রণালির সংকট বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্ট করেছে।  ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে মার্কিন সেনাবাহিনী হরমুজ প্রণালিতে পণ্যবাহী দুটি জাহাজের উপর হামলা চালিয়েছে । তাতেই মৃত্যু হয়েছে ৫ জনের। এই ঘটনার পরেই ইরানের সঙ্গে আমারিকার যুদ্ধ নতুন করে শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

ইরান দাবি করেছে যে জাহাজগুলির উপর হামলা চালানো হয়েছে সেগুলি পণ্যবাহী। সেই জাহাজে থাকা   পাঁচজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।  তবে এই হামলা নিয়ে আমেরিকা  নীরবতা বজায় রেখেছে।  সেই সঙ্গেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা আরও জোরদার করেছে আমেরিকা। সব মিলিয়ে ফের জটিল হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। 

আরও পড়ুন: পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

অন্যদিকে বাহরাইন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি সোমবার জানিয়েছে, হরমুজ প্রণালি এড়িয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র ফুজাইরাহতে একটি ইরানি ড্রোন হামলা চালিয়েছে। একটি তেল শোধনাগারে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এই হামলাগুলোর পর বিশ্বব্যাপী তেলের দাম ব্যাপক হারে ৬ শতাংশ বেড়েছে।  তবে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন । তিনি জোর দিয়ে বলেন, এই রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। বলেছেন, এর সমাধান কেবল কূটনীতির মাধ্যমেই হতে পারে।   

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে