গাড়ির কাচে আটকাল গুলি! অল্পের জন্য বাঁচল তৃণমূল নেতার প্রাণ

পুরভোট যতই এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে রাজ্যে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় ভোট

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরভোট যতই এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে রাজ্যে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় ভোট। তার আগেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে ব্যারাকপুর সাংগাঠনিক জেলায়। বুধবার গভীর রাতে আচমকাই তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গাড়ির কাচে সেই গুলি আটকে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন নৈহাটির ওই তৃণমূল নেতা। ঘটানটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর এলাকায়।

সূত্রের খবর, নৈহাটির তৃণমূল নেতা রানা দাশগুপ্ত, ব্লক স্তরের কাজ করেন। বুধবার রাতে নৈহাটির শিবদাসপুর এলাকা হয়ে ফিরছিলেন তিনি। পেপার মিলের সামনে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রথমে গাড়ি লক্ষ্য করে বোমা ও পরবর্তীতে গুলি ছোড়া হয়। কাচ তোলা থাকায় বরাত জোরে প্রাণে বাঁচেন ওই তৃণমূল নেতা। কোনওরকমে গাড়ি নিয়ে এলাকা ছাড়েন রানা। গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার জন্য নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক দোষ চাপিয়েছেন সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে। পুরভোটের আগে অশান্তি ও ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে বলে অভিযোগ পার্থ’র।

বুধবার রাতেই তৃণমূল নেতাকে গুলি চালানোর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। ঘটনাস্থল খতিয়ে দেখেন তাঁরা। এই ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল কর্মীরা। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে হালিশহরে পাঁচমাথার মোড় অবরোধ করেন তৃণমূল কর্মীরা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল