Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অপারেশন সিঁদুর’-এর এক বছর পর পাকিস্তান থেকেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ভারতের চিরশত্রুর মুখে শোনা গেল বড় স্বীকারোক্তি। ভারত বরাবরই পাকিস্তানি সেনার সঙ্গে জঙ্গিদের সংযোগের কথা তুলে ধরেছে। এমনকি প্রমাণও দিয়েছে বহুবার। এবার জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর ঘনিষ্ঠ সংযোগ থাকার কথা প্রকাশ্যে স্বীকার করল পাকিস্তান। সে দেশের রাজনৈতিক এক নেতা প্রকাশ্যে স্বীকার করেছেন, তাঁদের দেশের সেনাবাহিনী নাকি কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ সাঈদ এবং মাসুদ আজহারের জন্য লড়াই করেছে। এই বক্তব্য সামনে আসতেই আন্তর্জাতিক মহলে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। 

প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, পাকিস্তানি নেতা শাহির সিয়ালভি এক জনসভায় দাবি করেন, পহেলগাঁও হামলার জবাবে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের মুরিদকে ও বাহাওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে হামলার পর সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করেছিল। তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলেছে, জঙ্গি সংগঠনগুলির সঙ্গে পাকিস্তানি সেনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জানা গিয়েছে, ওই হামলায় একাধিক জঙ্গি নিহত হওয়ার পর তাদের সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়। এমনকি পাকিস্তানি সেনারা তাদের শেষকৃত্যে অংশ নিয়েছিল বলেও অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনার মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক মহলের সামনে নিহতদের ‘স্বাধীনতা সংগ্রামী’ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল।

আরও পড়ুন: প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ ছিল ভারতের একটি নির্দিষ্ট সামরিক অভিযান। যার লক্ষ্য ছিল সীমান্তের ওপারে জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করা। সেই ঘটনার এক বছর পর পাকিস্তানি নেতার এই স্বীকারোক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, পাকিস্তান বরাবরই জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার করে এসেছে। কিন্তু এবার তাদের নিজেদের মাটি থেকেই উঠে আসা এই বক্তব্য সেই অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও এই ঘটনার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, এই বক্তব্য পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী