মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উবে গিয়েছে তৃণমূল কংগ্রেস। দুই শতাধিক আসনে জিতে প্রথমবার বাংলা দখল করেছে বিজেপি। যদিও ওই ফল মেনে নিতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) কালীঘাটের বাড়িতে ডাকা সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, ‘ইস্তফার প্রশ্নই ওঠে না।’ আর তার পরেই প্রশ্ন উঠেছে, মমতা ইস্তফা না দিলে কি হবে? কিভাবে বিজেপির নয়া সরকার শপথ নেবেন?

আইনজ্ঞরা মনে করছেন, ‘মমতার ঘোষণার পরে দুটি পথ খোলা রয়েছে রাজ্যপাল আরএন রবির কাছে। আগামী ৭ মে-র পরে এমনিতেই মুখ্যমন্ত্রী হিসাবে মমতার মেয়াদ শেষ হয়ে যাবে। ফলে তিনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। ৮ তারিখ থেকে সাংবিধানিক সঙ্কটের কারণে বা সরকার শূন্যতার কারণে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হবে। দ্বিতীয়ত, ৭ তারিখের আগেই মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করতে পারেন রাজ্যপাল।’ সূত্রের খবর, মমতা ইস্তফা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তা নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল আরএন রবি।

মমতার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন বিজেপির মুখপাত্র দেবজি‍ৎ সরকার। তিনি তৃণমূল সুপ্রিমোর গোঁয়ার্তুমির নিন্দা করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের সিদ্ধান্তের কথা বললেন, তা সংবিধান মান্যতা দেয় না। সাত তারিখ পর্যন্ত তাঁর মেয়াদ রয়েছে। সাত তারিখ পেরোলে তিনি কার্যত মূল্যহীন হয়ে যাবেন। উনি বলেছেন, অফিসিয়ালি পরাজিত হয়েছেন, নৈতিভাবে পরাজিত হননি। এই সব গুরুত্বহীন কথাবার্তাকে গুরুত্ব দিচ্ছি না।’

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত