ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের বঙ্গভোটে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে। ১৫ বছরের তৃণমূল কংগ্রেস সরকার পতন ঘটিয়ে প্রথমবার রাজ্যের ক্ষমতা দখল করেছে বিজেপি। ভোটের ফলাফল প্রকাশে আসতেই জগদ্দলে চলল বুলডোজার।

জানা গিয়েছে, জগদ্দল বিধানসভার অন্তর্গত গাঙ্গুলী পাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই জবরদখল করে ব্যক্তিগত একটি জায়গা আটকে রাখার অভিযোগ উঠেছিল প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে। গাঙ্গুলিপাড়া এলাকার বাসিন্দা কাজলী গাঙ্গুলীর বাড়ির পাশে থাকা একটি ব্যক্তিগত জায়গায় ২০২২ সালে জোরপূর্বক বিশ্ব বাংলা লোগো দিয়ে পার্ক গড়ে তোলেন তৎকালীন বিধায়ক সোমনাথ শ্যাম।

গতকাল অর্থাৎ ৪ মে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেই কার্যত বুলডোজার দিয়ে জবরদখল করা ওই জায়গা খালি করে দেয় বাড়ির লোকেরাই। যদিও ঘটনার সময় এলাকায় দেখা যায় বিজেপি নেতাকর্মীদের। তারা এই বিষয়ে বলেন, এটা সম্পূর্ণ পরিবারের ব্যক্তিগত ব্যাপার। এর সাথে পার্টির কোনও সম্পর্ক নেই। ওদের জায়গা ওরা খালি করছে এটাতে আমাদের কিছু বলার নেই।‘

সম্প্রতি, পান্ডুয়ায় বুলডোজার চালায় রেল। যার জেরে গৃহহীন অনেকে। শনিবার (২ মে) প্রায় মধ্য রাতে অন্ধকারেই জেসেবি নিয়ে নেমে পড়েন রেল কর্তৃপক্ষ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় দোকান বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন ঘোষণার আগেই রেলপাড়ের বাসিন্দাদের উদ্দেশ্যে উচ্ছেদের নোটিস জারি করা হয়েছিল। তবে সেই সময় কোনও ভাঙচুর বা উচ্ছেদ অভিযান চালানো হয়নি। এরপর ২৯ তারিখ ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পরের দিনই আবার নতুন করে নোটিস দেওয়া হয় রেলের তরফে।

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০