স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ কমবেশি সমস্ত সংসারে হয়। কিন্তু স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে বিহারের এক ব্যক্তি যে ঘটনা ঘটিয়েছেন তাতে এলাকা জুড়ে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়েছে। পারিবারিক অশান্তির জেরে রাগের মাথায় ২৫ বছর বয়সী যুবকের  ভয়াবহ পদক্ষেপই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।   

জানা গিয়েছে, কুসদিহরা গ্রামের বাসিন্দা ওই যুবকের সঙ্গে তার স্ত্রীর কোনও বিষয় নিয়ে তীব্র বচসা হয়। সেই তর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রবল মানসিক উত্তেজনার বশে তিনি আচমকাই একটি ধারালো অস্ত্র তুলে নিয়ে নিজের যৌনাঙ্গ কেটে ফেলেন। শুধু সেখানেই থেমে থাকেননি, একই অস্ত্র দিয়ে নিজের গলা কাটারও চেষ্টা করেন বলে জানা  গিয়েছে। ঘটনার পর পরিবারের সদস্য ও গ্রামবাসীরা দেরি না করে যুবককে সাসারামের সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, যুবকটির অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকরা   অবিলম্বে চিকিৎসা শুরু করেন। তার অবস্থার গুরুতরতার কারণে, উন্নত চিকিৎসার জন্য পরে তাকে বারাণসীতে পাঠানো হয়। 

আরও পড়ুন: ফিটনেস ট্রেনিংয়ের আড়ালে মহিলাদের ড্রিংক করিয়ে ভিডিও তৈরির অভিযোগ, গ্রেফতার ২

এই বিষয়ে সাসারামের সিভিল সার্জন ডঃ মণিরাজ রঞ্জন জানান, যুবকটি নিজের যৌনাঙ্গ সম্পূর্ণ কেটে ফেলেছেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ঘটনার পেছনে তীব্র মানসিক চাপ বা মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে। তিনি আরও জানান, উন্নত চিকিৎসায় যুবকের প্রাণ বাঁচানো সম্ভব হলেও ভবিষ্যতে তিনি স্বাভাবিক পুরুষত্ব ফিরে পাবেন না। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, পারিবারিক বিবাদ বা মানসিক চাপে এমন চরম সিদ্ধান্ত নেওয়া কখনওই সমাধান হতে পারে না। অনেকেই বলছেন,  মানসিক সংকটের সময়ে দ্রুত পরিবারের সদস্য বা বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই সবচেয়ে জরুরি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল