Loading live market data...
Loading active stocks...
Connecting...

চুঁচুড়ায় দখল হয়ে যাওয়া তৃণমূলের কার্যালয় নিজের হাতে খুলে দিলেন বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: চুঁচুড়ার তালডাঙায় ভোট পরবর্তী উত্তেজনার মধ্যে এক নাটকীয় মোড় নিল পরিস্থিতি। অভিযোগ, নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের একটি ওয়ার্ড অফিসে বিজেপির পতাকা লাগিয়ে সেটি দখল করে নেয় কিছু কর্মী। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন জয়ী প্রার্থী সুবীর নাগ। বুধবার সকালে তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর নিজে দাঁড়িয়ে বিজেপির লাগানো পতাকা খুলে ফেলেন এবং অফিসটি পুনরায় তৃণমূলের দখলে ফিরিয়ে দেন।

আরও পড়ুন: বাংলায় তৃণমূল হারতেই বড়সড় বিপদের মুখে I-PAC! নেপথ্যে কী কারণ?

সুবীর নাগ স্পষ্ট ভাষায় জানান, এ ধরনের ঘটনা দল কোনোভাবেই মেনে নেয় না। তাঁর মতে, কিছু ‘অতি উৎসাহী’ যুবক এই ধরনের কাজ করছে, যা দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, “প্রতিটি জায়গায় যদি আমাকে গিয়ে পার্টি অফিস খুলতে হয়, তা হলে সেটা অত্যন্ত দুঃখজনক। মানুষ আমাদের পরিবর্তনের জন্য ভোট দিয়েছে, প্রতিশোধের জন্য নয়।” তিনি আরও উল্লেখ করেন, অতীতে যারা অত্যাচারিত হয়েছেন, তাদের মধ্যে ক্ষোভ থাকা স্বাভাবিক, তবে সেই ক্ষোভকে উসকে দেওয়া উচিত নয়। তাঁর অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে চাইছে। তাই তিনি পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এই ঘটনার পর এলাকায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের পর শান্তি বজায় রাখা এবং দলীয় শৃঙ্খলা রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পুলিশের তৎপরতা শুরু

শ্রীরামপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিজেপিতে যোগদানের সুযোগ এসেছিল কাঞ্চনের, ফাঁস করলেন শ্রীময়ী

পোলবায় দুই যুবককে বেধড়ক মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত ১

সন্দেহের জের, লিভ-ইন পার্টনারের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন প্রেমিক

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

তামিলভূমে ‘মুখ্যমন্ত্রী’ হওয়ার আগেই বিজয়কে ইনস্টাগ্রামে ‘আনফলো’ ছেলের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন

চুঁচুড়ায় দখল হয়ে যাওয়া তৃণমূলের কার্যালয় নিজের হাতে খুলে দিলেন বিজেপি বিধায়ক

অস্ত্র আইনে গ্রেফতার ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলর