মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা করে দিলেন। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের প্রশংসা করছেন সাধারণ মানুষ।

নিজের খাসতালুক আহমেদাবাদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মাটিগাড়ায় একাধিকবার রোড শোয়ের সময়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছেড়ে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ওই ভূমিকা আমজনতার প্রশংসা কুড়িয়েছিল। এদিন মোদির দেখানো পথই অনুসরণ করেন তারেক রহমান।

বুধবার (৬ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন তারেক রহমান। সকাল নয়টা নাগাদ প্রধানমন্ত্রীর গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিল। আকস্মিক তারেক রহমানের চোখে পড়ে একটি অ্যাম্বুলেন্স তাঁর কনভয়ের পিছনে লাগাতার সাইরেন বাজিয়ে চলছে। সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্সটি অতিক্রমের চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝে অতি জরুরি সেবার এই গাড়িকে পথ দিতে বহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে কর্মকর্তারাও অ্যাম্বুলেন্সকে পথ করে দেন।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা ভিভিআইপি সংস্কৃতি ভেঙে ফেলার চেষ্টা করছেন তারতেক রহমান। ভিভিআইপি কনভয়ের জন্য সড়কে অন্য যানবাহনকে অপেক্ষা করতে দেখে আসছেন জনগণ। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান সেই প্রটোকল ও রীতি ভাঙলেন। সবার ওপরে জনগণ-এই মর্মে তিনি দেশ পরিচালনা করছেন। সাধারণ মানুষের অনেকেই তারেকের এই ভূমিকাকে দায়িত্ববোধ এবং সহমর্মিতা হিসেবে দেখছেন।

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়

মঙ্গল-বৃহস্পতির মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

শনির নক্ষত্র পরিবর্তন, আগামী ৬ মাস তিন রাশির জীবনে চরম বিপর্যয়