ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পুলিশের তৎপরতা শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর শপথকে কেন্দ্র করে তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে ব্রিগেড ময়দানে যে জায়গায় নতুন পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী শপথ নেবেন কোথায় মঞ্চ বাঁধা হবে তা নিয়ে তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের আধিকারিকরা ব্রিগেড ময়দানে উপস্থিত হয়েছেন। একাধিক আইপিএস (IPS)অফিসারদের পাশাপাশি স্থানীয় থানার ওসি(OC) সহ অতিরিক্ত পুলিশ ফোর্স পৌঁছে গিয়েছে ব্রিগেড ময়দানে। ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Sha) এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা(J P Nadaa) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন(Nitin Navin)।ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কলকাতা পুলিশের ৪০০০ ফোর্স রাস্তায় নামবে। একইসঙ্গে আকাশ থেকেও থাকবে নজরদারি। একাধিক কুইক রেসপন্স টিমের গাড়ি রাস্তায় থাকবে। পুলিশ ছাড়াও নিরাপত্তা বলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার ও ডিসিরা’ও ব্রিগেডে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

দিল্লি থেকে দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি’র অফিসাররাও ব্রিগেড ময়দান পরিদর্শন করবেন। বুধবার বিকেলে থেকে মঞ্চ বাঁধার কাজ শুরু হবে। শনিবার ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন সকাল দশটায় বাংলার নতুন মুখ্যমন্ত্রী জনগণকে সাক্ষী রেখে খোলা আকাশের নিচে ব্রিগেড ময়দানে মঞ্চ থেকে শপথ নেবেন। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে নতুন পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী নবান্ন(Nabanna) থেকে নয়, কাজ করুন মহাকরণ থেকে এমন ইচ্ছা প্রকাশ করেছে। এদিকে মহাকরণে সংস্কারের কাজ চলছে। তাই অতি দ্রুত মহাকরণে মুখ্যমন্ত্রী কাজ শুরু করতে পারবেন কিনা তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, বৃহস্পতিবার কলকাতায় বিজেপির বিশেষ বৈঠক বসছে।

সেই বৈঠকে মুখ্যমন্ত্রী কে হবেন, দলের নেতা সহ সমস্ত কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিকে বুধবার দিল্লিতে গিয়ে বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি দেখা করেন। এরপর তিনি বুধবার দিল্লি থেকে কলকাতায় ফিরে আসেন। অপরদিকে কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বসেন তৃণমূলের বিধায়করা। সেখানে বিরোধী দলের নেতা কে হবেন সহ দলের বিধায়কদের আগামী বিধানসভায় কি ভূমিকা হবে, তা নিয়ে রণকৌশল ঠিক করতে বিস্তারিত আলোচনা হতে পারে।

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা