ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও পর্যন্ত আইপিএলে একটি ম্যাচও খেলননি চেন্নাইয়ের সুপারস্টার খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি। কবে তাঁকে মাঠে দেখা যাবে সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। এই আবহেই ভারত ও চেন্নাই সুপার কিংসের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ধোনির প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। তাঁর মতে, চেন্নাই যদি প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় তাহলে ধোনি হয়ত কেবল একটি বিদায়ী ম্যাচের জন্য মাঠে নামবেন।

পায়ের পেশিতে টান পড়ার কারণে ধোনি এখনও মাঠের বাইরে। তবে তাঁর অনুপস্থিতিতে চেন্নাই ধীরে ধীরে নিজেদের হারানো ছন্দ ফিরে পেয়েছে। মঙ্গলবার (৫ মে) নয়াদিল্লিতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এক সহজ জয়ের সুবাদে চেন্নাই তাদের প্লে-অফে খেলার সম্ভাবনাকে আরও জোরালো করেছে। প্রথম একাদশে ধোনি না থাকা সত্ত্বেও দলটি দুর্দান্ত পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছে। ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় অশ্বিন স্বীকার করেছেন যে, চেন্নাই শিবিরের বর্তমান ভারসাম্য এমন পর্যায়ে রয়েছে যেখানে প্রাক্তন অধিনায়কের পক্ষে সরাসরি দলে ফিরে আসাটা এখন বেশ কঠিন। এর পরেই তিনি বলেছেন, “ ধোনি যদি দলে ফেরেন, তবে দলের কম্বিনেশন বা বিন্যাস বদলে যাবে। বিষয়টি বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাই আমার মনে হয় তাঁর দলে ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।”  

অশ্বিন বলেছেন, “আগামী তিনটি ম্যাচের মধ্যে যদি তারা দুটিতে হেরে যায়, তবে চেন্নাইয়ের হয়ে হয়তো তিনি একটি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন।” অশ্বিনের এই মন্তব্যই এখন ক্রিকেট মহলে ঝড় তুলেছে। যদিও চেন্নাই শিবির বারবারই দাবি করে এসেছে, দলের প্রাক্তন অধিনায়ক যে কোনও সময়ে ফিরে আসতে পারেন। ৩৯ বছর বয়সী এই তারকাকে নেটে মাঝেমধ্যে অনুশীলন করতে দেখা গিয়েছে কিন্তু ম্যাচের দিনগুলোতে ময়দান থেকে নিজেকে দূরেই সরিয়ে রেখেছেন ধোনি। 

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড