Loading live market data...
Loading active stocks...
Connecting...

৬ মাসের ‘সিক্রেট অপারেশনে’ তৃণমূলী দুষ্কৃতীদের তালিকা তৈরি করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা

ছয় মাস ধরে রাজ্যের ২৯৪ টি বিধানসভা ঘুরে বেরিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্পেশাল টিম এবং কেন্দ্রীয় গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছয় মাস ধরে রাজ্যের ২৯৪ টি বিধানসভা ঘুরে বেরিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্পেশাল টিম এবং কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রতিটি কোণে কোণে টহল দিয়ে তাঁরা সংগ্রহ করেছেন সেখানকার অপরাধীর নানা তথ্য। সেখানকার মানুষদের সঙ্গে মিশেছেন। কথা বলে জেনেছেন, সেই এলাকার তৃণমূলের দাদা বা মস্তান কারা! কীভাবে গ্রামবাসীদের ভোট দিতে দেওয়া হয় না, কারা রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে, এলাকায় তৃণমূলের কোন কোন নেতা দাপিয়ে বেড়ায়, তাদের কাছে কী পরিমাণ আগ্নেয়াস্ত্র রয়েছে, সবটাই। অপরাধের ইতিহাস খতিয়ে দেখেছেন। তা নিয়েই মাসের পর মাস চলেছে কাটাছেঁড়া। গোপনে গোপনে চলেছে পশ্চিমবঙ্গের তৃণমূলী দুষ্কৃতীদের ইতিবৃত্ত। অথচ বিষয়টি ঘুনাক্ষরেও জানতে পারেননি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের পুলিশ অফিসারেরা।

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই প্রকাশ্যে এল সেই তথ্য। সেই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরে জমা পড়েছিল। তার ভিত্তিতেই স্পেশাল টিম এবং কেন্দ্রীয় গোয়েন্দারা কাটাছেঁড়া করে তৈরি করেছিল অপরাধীদের তালিকা ও বাংলা দখলের রোডম্যাপ। তর ফলেই মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বাংলার ভোটপর্ব। সুতরাং বাংলায় বিপুল ভোটে বিজেপির জয়ের নেপথ্যেও রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের এই কর্মকাণ্ড। ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটেছে। এই বিষয়টা এখন একেবারে পরিষ্কার পুলিশের অনেক শীর্ষকর্তাদের কাছে। জেলায় জেলায় বিজেপির নেতাদের দেওয়া অপরাধীদের তালিকাই যাচাই করতে কাজে লাগানো হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের। তাঁদের সাহায্য করতে মাঠে নামেন স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ টিম। অপরাধী চক্রের হদিশ পেতে বারবার দিল্লি থেকে রাজ্যে এসেছেন টিমের অফিসারেরা।

জেলার পর জেলা ঘুরে গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করেছেন। কিন্তু ব্যাপারটা ঘুণাক্ষরেও টের পননি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত পুলিশ অফিসারেরা। কারণ দিল্লির স্পষ্ট নির্দেশ ছিল, তাঁরা যে যাতায়াত করছেন সেটা যেন কাকপক্ষীতেও টের না পায়। তৃণমূল এই বিষয়টি জানতে পারলেই গোটা মিশনটা ভেস্তে যেত। সেই নির্দেশ অনুযায়ীই গোয়েন্দা কর্তারা ও স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ টিম বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্র ঘুরে বেড়িয়েছেন। চরকির মতো পাক খেয়েছেন জেলার পর জেলা। প্রতিটি ব্লকে চলেছে তাঁদের বিশ্লেষণ। মমতার দলের গুন্ডাদের ছবি ও অপরাধের ইতিহাস খুঁজে বের করেছেন তারা। সেই রিপোর্ট নিয়মিত জমা পড়েছে দিল্লিতে। তারপরেই একাধিক কাটাছেঁড়া করে ভোটের আগে অপরাধীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল।

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

দেবকে দেখে ‘চোর চোর’ শ্লোগান, ভাইরাল ভিডিও দেখে ‘থ’ নেটমহল, রাজনীতি ছাড়ার অনুরোধ

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পুলিশের তৎপরতা শুরু

শ্রীরামপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

‘নির্বাচনের আগেই বিজেপিতে যোগদানের প্রস্তাব পেয়েছিলেন কাঞ্চন’, বিস্ফোরক শ্রীময়ী

পোলবায় দুই যুবককে বেধড়ক মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত ১

সন্দেহের জের, লিভ-ইন পার্টনারের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন প্রেমিক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন

চুঁচুড়ায় দখল হয়ে যাওয়া তৃণমূলের কার্যালয় নিজের হাতে খুলে দিলেন বিজেপি বিধায়ক