পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বরাবরই তিক্ত। বিশেষ করে ২০২৫ সালের  এপ্রিলে পহেলগাঁও হামলার পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে আরও অবনতি ঘটেছে। পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলা আগেই বন্ধ করেছে ভারত। ক্রীড়ামন্ত্রক বুধবার জানিয়েছে, গত বছর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্ক নিয়ে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেটাই বহাল থাকবে। তবে বহুপাক্ষিক ক্রীড়া ইভেন্টগুলোতে অংশগ্রহণের জন্য যারা সীমান্ত পার করে আসবে তাঁদের জন্য কোনও বাধা থাকবে না।

ভারতকে একটি ‘পছন্দের খেলার জায়গা’ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ক্রীড়াবিদ, দলের কর্মকর্তা, কারিগরি কর্মী এবং আন্তর্জাতিক ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থার পদাধিকারী ব্যক্তিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতির কথাও জানানো হয়েছে। জাতীয় ক্রীড়া ফেডারেশন (NSF), ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA) এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-সহ সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে জারি করা একটি নির্দেশিকায় ক্রীড়া মন্ত্রক উল্লেখ করেছে যে, “ভারতীয় দলগুলো পাকিস্তানে অনুষ্ঠিত কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। একইভাবে,  পাকিস্তানি দলগুলোকেও ভারতে খেলার অনুমতি দেওয়া হবে না।” 

আরও পড়ুন: বেঙ্গালুরু নয়, কোথায় বসবে আইপিএলের ফাইনালের আসর জানিয়ে দিল বোর্ড

তবে ক্রীড়া মন্ত্রক আরও জানিয়েছে, “ভারতীয় দল ও খেলোয়াড়রা এমন সব আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতে পারবে যেখানে পাকিস্তানের দল বা খেলোয়াড়ও রয়েছে। একইভাবে, পাকিস্তানি খেলোয়াড় ও দলগুলো ভারত আয়োজিত এ ধরনের বহুপাক্ষিক ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো,  পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার কয়েক মাস পর সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত  এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ভারতের অংশগ্রহণ নিয়ে বিতর্কের পরেই এই নীতিটি প্রথম ঘোষণা করা হয়েছিল। সেই সময়ে ক্রীড়া মন্ত্রক জানিয়েছিল  আয়োজক দেশ পাকিস্তান না হলে তারা বহুপাক্ষিক ক্রিকেট আয়োজনে বাধা দেবে না। 

 

 

 

 

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্ত্রীর সামনে কার ধরে ক্ষমা চাইলেও রেহাই নেই, গুমায় গ্রেফতার রেশন ডিলার

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ