Loading live market data...
Loading active stocks...
Connecting...

এক লাফে ৫, ৮০০ টাকা বাড়ল রুপো, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল গহনাপ্রেমীদের

দেশীয় বাজারে তথা ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ওয়েবসাইট ibjarates.com অনুযায়ী, আবারও বেড়েছে সোনা ও রুপোর দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক ধরে সোনা-রুপোর দামের হ্রাস-বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত জানুয়ারিতে সোনা-রুপোর দাম ইতিহাস সৃষ্টি করেছিল। ৪ লাখে পৌঁছে গিয়েছিল রুপোর দাম এবং ২ লাখ ছাড়ায় সোনা। কিন্তু ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের পর থেকেই সোনা-রুপোর দাম ক্রমাগত কমছে। যা টানাপোড়েন অবস্থাতেও স্বস্তি দিয়েছে গহনাপ্রেমীদের। কিন্তু আজ সপ্তাহের তিনদিনে আবারও বেড়েছে সোনা-রুপোর দাম। দেশীয় বাজারে তথা ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ওয়েবসাইট ibjarates.com অনুযায়ী, আবারও বেড়েছে সোনা ও রুপোর দাম।

আজ (৬ মে) বুলিয়ন বাজার খোলার সঙ্গে সঙ্গেই ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম প্রায় ১,৩৮,০০০ টাকায় পৌঁছেছে। আর, ২৪-ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামের দাম ১,৫০,০০০ টাকা ছাড়িয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। রুপোর দামেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। প্রতি কিলোগ্রামে ২,৪৬,০০০ টাকা ছাড়িয়েছে রুপো। মঙ্গলবার, ৫ মে বাজার বন্ধের সময় এর দাম ছিল প্রতি কিলোগ্রামে ২,৪০,০০০।

এবার এক নজরে দেখে নিন, আজ সোনা-রুপোর দাম কত পরিমাণ বাড়ল? সোনা (প্রতি ১০ গ্রাম) ২৪ ক্যারেটের মূল্য ৩০০০ টাকা বেশি বেড়েছে। সোনা (প্রতি ১০ গ্রাম) ৯৯৫ তথা ২২ ক্যারেটের মূল্য ২৯৮৮ টাকা বেড়েছে। সোনা (প্রতি ১০ গ্রাম) ৯১৬-এর মূল্য ২৭৪৮ টাকা বেড়েছে। সোনা (প্রতি ১০ গ্রাম) ৭৫০-এর মূল্য ২২৫০ টাকা বেড়েছে। সোনা (প্রতি ১০ গ্রাম) ৫৮৫-এর মূল্য ১৭৫৫ টাকা বেড়েছে। রুপোও (প্রতি ১০ গ্রাম) ৫৮৬৮ টাকা দামী হয়েছে। মনে রাখবেন যে, ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন কর্তৃক জারি করা দর বিশ্বব্যাপী স্বীকৃত। ibjarates.com-এ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সোনা এবং রুপোর দর আপডেট করে। তবে এই মূল্যগুলিতে জিএসটি অন্তর্ভুক্ত নয়। তাই গহনা কেনার সময় মেকিং চার্জ আলাদাভাবে পরিশোধ করতে হয়।

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

দেবকে দেখে ‘চোর চোর’ শ্লোগান, ভাইরাল ভিডিও দেখে ‘থ’ নেটমহল, রাজনীতি ছাড়ার অনুরোধ

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পুলিশের তৎপরতা শুরু

শ্রীরামপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

‘নির্বাচনের আগেই বিজেপিতে যোগদানের প্রস্তাব পেয়েছিলেন কাঞ্চন’, বিস্ফোরক শ্রীময়ী

পোলবায় দুই যুবককে বেধড়ক মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত ১

সন্দেহের জের, লিভ-ইন পার্টনারের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন প্রেমিক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন

চুঁচুড়ায় দখল হয়ে যাওয়া তৃণমূলের কার্যালয় নিজের হাতে খুলে দিলেন বিজেপি বিধায়ক