পঞ্চভূতে বিলীন ডিস্কো কিং, কান্নায় চিরবিদায় বাপ্পি লাহিড়ীকে

অসুস্থতাকে হারিয়েও চিরদিনের জন্য ঘুমের দেশে চলে গেলেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী। মঙ্গলবার আচমকাই গভীর রাতে মুম্বইতে ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থতাকে হারিয়েও চিরদিনের জন্য ঘুমের দেশে চলে গেলেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী। মঙ্গলবার আচমকাই গভীর রাতে মুম্বইতে ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। ‘অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া’তে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাপ্পি লাহিড়ীর। ছেলে বাপ্পা লাহিড়ী আমেরিকাতে থাকার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হয়। বুধবার রাতে আমেরিকা থেকে সপরিবারে মুম্বই ফেরেন বাপ্পা। বৃহস্পতিবার সকালে লাহিড়ী বাড়ি থেকে শেষ যাত্রা বের হয় বাপ্পি লাহিড়ীর। মুম্বইয়ের ভিলে পার্লের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় ডিস্কো কিং-এর।

হিন্দু রীতি মেনেই, বেদ ও সংস্কৃত মন্ত্র উচ্চারন করে বাবা বাপ্পি’র মুখাগ্নি করেন বাপ্পা লাহিড়ী। দেখতে দেখতে পঞ্চভূতে বিলীন হয়ে যায় ‘ডিস্কো ডান্সার’-এর শ্রষ্টার দেহ। পবন হংস শ্মশানে তখন কান্না। সকলের চোখই ভেসেছে অশ্রুজলে। বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকস্তদ্ধ বলিউড। একাধিক তারকারা জানিয়েছেন শ্রদ্ধা। হৃদয়বিদারক পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। নিজের একাধিক কাজ ও কীর্তি ফেলে রেখে সুরালোকে গমন করেছেন ‘জিমি জিমি’র শ্রষ্টা।

বৃহস্পতিবার সীমিত ভক্তদের ভিড়ে বাপ্পি লাহিড়ীর মরদেহ নিয়ে যাওয়া হয়। পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন। কিন্তু চোখে আজও বর্তমান ছিল রোদগ্লাস। বাপ্পি লাহিড়ী কে শেষশ্রদ্ধা জানাতে শ্মশানে উপস্থিত ছিলেন বিদ্যা বালন, শক্তি কাপুর, বিন্দু দ্বারা সিং, মিকা সিং, শোফি চৌধুরী, অলকা ইয়াগনিক সহ আরও অনেকে।

আমেরিকায় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল