Loading live market data...
Loading active stocks...
Connecting...

সন্দেহের জের, লিভ-ইন পার্টনারের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হুগলির শান্ত গ্রামাঞ্চলে হঠাৎই নেমে এল চাঞ্চল্যকর এক ঘটনা। সম্পর্কের টানাপোড়েন কি শেষ পর্যন্ত খুনের রূপ নিল? পান্ডুয়ার বেলে গ্রামে এক মহিলার রহস্যমৃত্যুকে ঘিরে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে। প্রথমে অস্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও, তদন্তে উঠে আসছে লিভ-ইন সম্পর্ক, মতবিরোধ আর অবিশ্বাসের জটিল গল্প।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ঝর্ণা সরদার (৪৪)। তার ভাই সঞ্জয় সরদার অভিযোগ করেন, গত সোমবার রাতে ঝর্ণাকে গলা টিপে খুন করে পালিয়ে যায় তার প্রেমিক দীনবন্ধু মালিক (৪৭)। ঝর্ণার শ্বশুরবাড়ি বর্ধমানের বেঁড়েলা গ্রামে হলেও দীর্ঘদিন ধরেই স্বামী বা শ্বশুরবাড়ির সঙ্গে তার কোনও যোগাযোগ ছিল না। তিনি বাপের বাড়ি পান্ডুয়ার বেলে গ্রামেই একা থাকতেন।কিছুদিন আগে মেমারির বেনাপুর এলাকার বাসিন্দা দীনবন্ধু মালিকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয়দের দাবি, দু’জন লিভ-ইন সম্পর্কেই থাকতেন এবং দীনবন্ধুর নিয়মিত যাতায়াত ছিল ঝর্ণার বাড়িতে। ঘটনার দিন রাতেও তিনি সেখানে ছিলেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুনঃ তামিলভূমে ‘মুখ্যমন্ত্রী’ হওয়ার আগেই বিজয়কে ইনস্টাগ্রামে ‘আনফলো’ ছেলের

পরদিন সকালে ঝর্ণা ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীদের সন্দেহ হয়। ঘরে ঢুকে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পান্ডুয়া থানার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে মেমারি এলাকা থেকে দীনবন্ধু মালিককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কের অবনতি থেকেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

দেবকে দেখে ‘চোর চোর’ শ্লোগান, ভাইরাল ভিডিও দেখে ‘থ’ নেটমহল, রাজনীতি ছাড়ার অনুরোধ

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পুলিশের তৎপরতা শুরু

শ্রীরামপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন