উদয়ন–জগদীশের খোঁজ মিলছে না, নির্বাচনের ফলাফলের পরই বেপাত্তা!‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্যে পালাবদলের পর থেকেই ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেই চলেছে। তাতে বাদ যাচ্ছে না তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। দুই দলের নেতা–কর্মীরা আক্রান্ত হচ্ছে নানা জায়গায়। এই আবহে তৃণমূল কংগ্রেসের দুই নেতার কোনও খোঁজ মিলছে না খবর। শুধু তাই নয়, এই দুই নেতা আবার রাজ্য–রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয়। হেভিওয়েটও বলা চলে। তাঁরা কি ভোট পরবর্তী হিংসার ভয়ে গা–ঢাকা দিয়েছেন?‌ এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহারের ৯টি আসনের মধ্যে শুধুমাত্র সিতাই কেন্দ্র বাদে সব জায়গায় হেরেছে তৃণমূল। তারপর থেকেই ওই দুই নেতার হদিশ মিলছে না বলে খবর।

এদিকে ক্ষমতা এখন আর নেই। তাই একের পর এক নেতা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দিনহাটার প্রাক্তন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, তাঁর ছেলে সায়ন্তন গুহ–সহ গোটা পরিবার রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। এমনকী সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন গুহ পরিবার নাকি অ্যাম্বুল্যান্সে করে পালিয়ে গিয়েছে। আবার কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এখনও কোচবিহারে রয়েছেন, নাকি তিনিও বাইরে আছেন?‌ প্রশ্ন উঠছে। একাধিক ব্লক এবং জেলাস্তরের নেতাকে জেলায় দেখা যাচ্ছে না। আর তাই তৃণমূলের নীচুতলার কর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন।

অন্যদিকে সংবাদমাধ্যমে এই খবর সম্প্রচারিত হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার উদয়ন গুহ বা জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া কেউ ফোন ধরেননি। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী বলেন, ‘‌যাঁদের জন্য ঝান্ডা ধরলাম, সামনে থেকে লড়াই করলাম, এখন বিপদের সময়ে তাঁদেরই পাশে পাচ্ছি না। নেতারাই যদি পালিয়ে যান তাহলে আমাদের কী হবে? এতে বিশ্বাস থাকে না।’‌ বিধানসভা নির্বাচন মিটতেই ফলাফল সামনে এসেছে। তাতে এখন তৃণমূল কংগ্রেসকে বিরোধী আসনে বসতে হয়েছে। আর সেটাই দেখে এখন তাঁরা বেড়াতে চলে গিয়েছেন বলে সূত্রের খবর।

এছাড়া বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন উদয়ন গুহ। তবে তিনি পরাজিত হয়েছেন। এরপরই তাঁকে আর নিজ এলাকায় দেখা যায়নি বলে জানা যাচ্ছে। জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সাংসদ। তাঁর এলাকা ছেড়ে যাওয়ার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না কর্মীরা। কোচবিহার শহর থেকে শুরু করে মাথাভাঙা, দিনহাটা, তুফানগঞ্জ–সহ নানা শহর এবং গ্রামীণ এলাকায় তাঁদের কোনও খোঁজ মেলেনি। নেতারা উধাও বলে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়েছে। এই বিষয়ে দলের প্রাক্তন জেলা সভাপতি তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‌এইসব নেতারা নিজেদের স্বার্থে দলে এসেছিলেন। স্বার্থ শেষ, তাই এখন পালিয়ে গিয়েছেন।’‌

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান