সুব্রত গুপ্ত ও এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনের আগে সুব্রত গুপ্ত ও এনকে মিশ্রকে বিশেষ দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। ফলপ্রকাশের পরে নতুন সরকার গঠনের আগেই তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে দু’জনকে চিঠি দিয়ে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে। নির্বাচনের আগে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এনকে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। আজ (৭ মে) তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতির কথা বলা হয়েছে।

গত বছর রাজ্যে শুরু হয়েছিল এসআইআর-র কাজ। সেই সময় সুব্রত গুপ্ত  বিশেষ রোল পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছিলেন। তাঁকে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। SIR-র কাজ সঠিকভাবে করায় তাঁর প্রতি সন্তুষ্ট ছিল কমিশন। সেই কারণেই তাঁকে বিধানসভা ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল অবসরপ্রাপ্ত আইপিএস এনকে মিশ্রকে। বাংলায় ভোট শেষ হতেই এনকে মিশ্রকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন। প্রথমে এসআইআর প্রক্রিয়ার তদারকির জন্য দায়িত্ব পেয়েছিলেন এনকে মিশ্র। তার পর তাঁকে ভোটের দায়িত্বও দেওয়া হয়। কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বিশেষ পর্যবেক্ষকের নিয়োগের বিষয়টি জানিয়েছিল।

বৃহস্পতিবার চিঠি দিয়ে দুজনকেই তাঁদের কাজ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানায়, ‘যেহেতু রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া এখন শেষ হয়ে গিয়েছে, সেই কারণে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। সুব্রত গুপ্ত ও এনকে মিশ্র দুজনকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল ভোটের সময়। তাঁরা সেই দায়িত্ব পালন করেছেন। 

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

উত্তরে জারি লাল সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?