আজ কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই শপথ নেবে রাজ্যের নতুন সরকার। ব্রিগেড ময়দানে হবে শপথ গ্রহণ। এই উপলক্ষ্যে শুক্রবারই রাজ্যে চলে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন তিনি। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে এই বৈঠক। সেখানেই উপস্থিত থাকবেন সকল বিজেপির জয়ী প্রার্থীরা। সেখানেই ঠিক করা হবে নতুন মুখ্যমন্ত্রীর নাম।

অঙ্গ, কলিঙ্গের পরে বঙ্গ জয় করেছে বিজেপি। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, তার নাম এখনও স্পষ্ট হয়নি। এদিনের বৈঠকে তা হতে চলেছে। জানা গিয়েছে, বিজেপির জয়ী প্রার্থীদের থেকে স্বারাষ্ট্রমন্ত্রী জানতে চাইবেন কাদের কাদের প্রশাসনিক পদে তাঁরা দেখতে চান। সবার সঙ্গে আলোচনা করেই বিধানসভার পরিষদীয় দলনেতার নামও ঠিক করা হবে। একাধিক নাম মন্ত্রীদের ক্ষেত্রে উঠে আসছে। 

কাকে মুখ্যমন্ত্রী করা হবে, তা এখনও স্পষ্ট নয়। বিজেপির অন্দরেও নানা নাম উঠে আসছে। বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে লোকভবন। রাজ্যপালের দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ মে থেকে বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ কার্যকর করা হয়েছে। প্রশাসনিক সূত্রের বক্তব্য, বিধানসভা ভেঙে দেওয়ার অর্থ হল সরকারও আর নেই। শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকার শপথ নেবে। তার আগে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে অমিত শাহকে। জানা গিয়েছে, এদিন কলকাতায় এসে প্রথমেই তিনি যেতে পারেন দক্ষিণেশ্বর মন্দিরে। তারপরেই নিজের কর্মসূচি মতো কাজ শুরু করবেন। এদিন একাধিক বৈঠক রয়েছে তাঁর। 

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক