Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘মায়ের জন্যই এমন সাফল্য এসেছে’, মাধ্যমিকে প্রথম হয়ে জানাল অভিরূপ

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। শতাংশের হিসেবে ৯৯.৭১। এদিনের ফলপ্রকাশের পরে অত্যন্ত খুশি প্রথম স্থানাধিকারী। এবার এককভাবে অভিরূপই প্রথম স্থান অধিকার করেছে।

নিজের রেজাল্ট নিয়ে অত্যন্ত আশাবাদী ছিল অভিরূপ। সে বলেছে, এই ফল প্রত্যাশিত ছিল। তবে এত বেশি ভালো হবে তা ভাবতে পারেনি। ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তাঁর। মাধ্যমিকের জন্য শিক্ষকদের কাছে পড়াশোনা করেছে। তবে বেশির ভাগটা নিজের ওপরেও ভরসা করেছিল সে। এই সাফল্যের জন্য অভিরূপ নিজের মাকে কৃতিত্ব দিয়েছে। সে বলেছে, তাঁর বাবা নেই। মা-ই সবদিকে খেয়াল রেখেছেন। কোনওদিন কিছু প্রয়োজন হলেই মা আগাম নিয়ে আসতেন। মা তাঁর পড়াশোনার ওপরে খেয়াল রেখেছিলেন। করোনার সময়ে বাবাকে হারিয়েছিল অভিরূপ। তারপর  থেকেই পড়াশোনায়  ডুবে গিয়েছিল সে। নিজের পায়ে দাঁড়ানোর জেদ চেপে গিয়েছিল। পড়াশোনাই একমাত্র ধ্যানজ্ঞান হয়ে উঠেছিল। তারফল পেয়েছে হাতেনাতে। প্রথম স্থানাধিকারী হিসেবে ছেলের নাম ঘোষণা করতেই কান্নায় ভেঙে পড়েন মা। নিম্নমধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অভিরূপের স্বপ্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। সেই কারণে সায়েন্স নিয়ে পড়তে চায় সে। 

দ্বিতীয় হয়েছেন বীরভূমের সরোজিনী দেবী স্মৃতি মন্দিরের  প্রিয়তোষ মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। তিনিও দ্বিতীয়স্থান অধিকার করেছেন এককভাবে। ৬৯৫ পেয়ে তৃতীয় হয়েছেন ৩ জন। চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল। তাদের সকলের সব বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে এপ্রিলেই। ২০২৬ বিধানসভা ভোটে কারণে এগিয়ে আনা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলেছে। এবারের মেধা তালিকায় স্থান পেয়েছেন ১৩১জন। তবে এগিয়ে রয়েছে উত্তরবঙ্গ। পাশের হারে শীর্ষে কালিম্পং। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। তৃতীয়স্থানে কলকাতা। 

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

ভালো লাগে না একটানা পড়াশোনা, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?

হোয়াটসঅ্যাপে সমর্থন চেয়ে বিতর্কে বিজয়! টিভিকে-কে ‘অহংকারী’ বলল ভিসিকে

বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী

কেন্দ্রীয় গ্রিভান্স পোর্টাল চালু হচ্ছে বঙ্গে, বার্তা পৌঁছল নবান্নে

১৯ বছর পর তৈরি হচ্ছে ‘Salaam-E-Ishq’-এর সিক্যুয়েল, বাদ সলমান-প্রিয়াঙ্কা’, প্রধান ভূমিকায় কে?

বিপদের আগাম আভাস দেবে স্যামসাং স্মার্টওয়াচ, জ্ঞান হারানোর ৫ মিনিট আগেই মিলবে সতর্কতা

৪০ পেরোলেই ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, বড় ঘোষণা কেন্দ্রের

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘বড় হয়ে সাইকো থেরাপিস্ট হতে চাই’, মেধা তালিকায় স্থান পেয়ে জানাল কস্তুরী

বাংলায় শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্যদফতরে পৌঁছল নির্দেশিকা

ডিম না খেলেও মিলবে পর্যাপ্ত প্রোটিন! প্রাতরাশে রাখুন এই ৫ নিরামিষ খাবার