Loading live market data...
Loading active stocks...
Connecting...

আজই চূড়ান্ত সিদ্ধান্ত! দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বেলা ১১টার পর তাঁর বিমান নামে কলকাতা বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপি নেতৃত্বের অনেকে। সেখান থেকে তিনি সোজা চলে যান দক্ষিণেশ্বরে। মন্দিরে পুজো দিয়ে চলে যান নিউ টাউনের হোটেলে। দুপুরে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, সেখানেই নতুন মুখ্যমন্ত্রীর নাম স্থির হয়ে যাবে। সেখানেই উপস্থিত থাকবেন সকল বিজেপির জয়ী প্রার্থীরা।

অঙ্গ, কলিঙ্গের পরে বঙ্গ জয় করেছে বিজেপি। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, তার নাম এখনও স্পষ্ট হয়নি। এদিনের বৈঠকে তারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। জানা গিয়েছে, বিজেপির জয়ী প্রার্থীদের থেকে স্বারাষ্ট্রমন্ত্রী জানতে চাইবেন কাদের কাদের প্রশাসনিক পদে তাঁরা দেখতে চান। সবার সঙ্গে আলোচনা করেই বিধানসভার পরিষদীয় দলনেতার নামও ঠিক করা হবে। একাধিক নাম মন্ত্রীদের ক্ষেত্রে উঠে আসছে। 

গত ৪ মে-র ফলাফলে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে থমকে গিয়েছে। অন্যদিকে বিজেপি ২০৭টি আসন দখল করে বাংলার শাসনভার হাতে নিচ্ছে। অমিত শাহ নির্বাচনী প্রচারেই ইঙ্গিত দিয়েছিলেন যে, বাংলার ভূমিপুত্রই হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। আজকের বৈঠকের পর রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানাবে বিজেপি। আগামীকাল ৯ মে শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। এখন দেখার, শেষ হাসি কে হাসেন।

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপি জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

শুভেন্দুর আপ্ত–সহায়ক খুনে নয়া মোড়, কথোপকথন চলত হোয়াটসঅ্যাপে, নেপথ্যে কারা?‌

Instagram-এ প্রিয়জনের সঙ্গে গোপন চ্যাট করছেন? আজ থেকেই সাবধান!

মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

মালাবদলের পর বিয়ের আসর থেকে হঠাৎ উধাও কনে , হতবাক আত্মীয়রা!

‘টলিউডকে রাজনীতিমুক্ত করব’, আশ্বাস যাদবপুরের জয়ী বিজেপি প্রার্থী শর্বরীর

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?

হোয়াটসঅ্যাপে সমর্থন চেয়ে বিতর্কে বিজয়! টিভিকে-কে ‘অহংকারী’ বলল ভিসিকে

বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী