কাটল জট! কংগ্রেসের পর আরও তিন দলের সমর্থন পেয়ে তামিলভূমে সরকার গড়ছে TVK

কংগ্রেসের পর আরও তিনদলের সমর্থন পেয়ে তামিলনাড়ুতে সরকার গঠন করতে চলেছে থালাপথি বিজয়ের দল টিভিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে নাটক থামল। রইল না আর বাধা, কাটল জট। কংগ্রেসের পর আরও তিনদলের সমর্থন পেয়ে তামিলনাড়ুতে সরকার গঠন করতে চলেছে থালাপথি বিজয়ের দল টিভিকে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে ২৩৪ আসনের মধ্যে ১০৮ আসন জিতে সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয় সুপারস্টার থালাপথি বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (TVK)। বিজয় নিজেই দুই আসন থেকে দাঁড়িয়ে জয়লাভ করেন। TVK-এর জয় তামিলনাড়ুতে DMK-AIDMK শাসন ভেঙে দিয়েছে, যা তামিলনাড়ুর ইতিহাস প্রথম। কিন্তু বিজয়ের দল জেতার পর থেকেই তামিলনাড়ুর রাজনৈতিক অন্দরমহলে চরম নাটক শুরু হয়েছে। সরকার গঠনের দাবিতে বারবার রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিজয়। কিন্তু তাঁকে বারবার ফিরিয়ে দেওয়া হয়, রাজ্যপালের কথায়, সরকার গঠন এবং মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে বিজয়ের দলের জেতা ১০৮ আসন সীমিত সংখ্যা। সরকার গঠন করতে হলে বিজয়ের দলের প্রয়োজন ১১৮ আসনের। অর্থাৎ আরও ১০ বিধায়কের সমর্থন পেতে হবে বিজয়ের দলকে।

তবেই তামিলনাড়ুর সরকার গঠন করতে পারবে TVK। এই নিয়ে চরম নাটকীয়তা শুরু হয়েছে তামিলনাড়ুর রাজনৈতিক অন্দরমহলে। তবে আপষে এসে কংগ্রেস ৫ টি আসন TVK-কে দিয়ে দিয়েছে। দরকার আরও ৫ আসনের। সেটাও জোগাড় করে ফেলেছে TVK, সেটাই খবর। জানা গিয়েছে, তামিল ভূমে চলমান রাজনৈতিক অশান্তির মধ্যে থালাপথি বিজয় উল্লেখযোগ্য রাজনৈতিক সমর্থন পেয়েছেন। ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), সিপিএম এবং ভিসিকে-সহ বাম দলগুলো বিজয়ের TVK-কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। আগে কংগ্রেসের সমর্থনে বিজয়ের দল কংগ্রেসের পাঁচটি আসন পেয়েছে। এতে তাঁর মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩।

এবার, জানা যাচ্ছে, দুই সিপিআই বিধায়ক, দুজন সিপিএম বিধায়ক এবং দুজন ভিসিকে বিধায়ক বিজয়ের TVK-র সঙ্গে যুক্ত হয়েছেন। সুতরাং এই চার দলের সমর্থন পেয়ে বিজয়ের দল শুধু সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগারেই পৌঁছয়নি, বরং আরও একটি বাড়তি আসনও লাভ করেছেন। এখন টিভিকের মোট আসন সংখ্যা ১১৯ আসন। সুতরাং থালাপথি বিজয় এখন চারটি রাজনৈতিক দলের সমর্থন পেয়ে সরকার গঠন করতে চলেছেন। প্রতিবেদন অনুসারে, আধব অর্জুন পাত্তিনাপাক্কামে বিজয়ের বাসভবনে গিয়েছিলেন। সিপিআই-এর কার্যনির্বাহী কমিটির বৈঠকেও টিভিকে-কে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়া, সিপিআই(এম)-এর রাজ্য কমিটির বৈঠকেও বিজয়ের দলকে সমর্থন করার বিষয়ে সম্মতি জানানো হয়েছে। সূত্রমতে, বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে)-ও টিভিকে-কে সমর্থন করতে রাজি হয়েছে। জানা যাচ্ছে, এই সব দলের নেতারা বিকেল সাড়ে ৪টায় একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন। সেখানেই বিজয়ের প্রতি তাঁদের সমর্থন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল