Loading live market data...
Loading active stocks...
Connecting...

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি ,বসিরহাট: ভোটের দিন থেকে ৯ দিন নিখোঁজ থাকার পরে জলাশয় থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। তদন্তে পুলিশ।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর এর বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী গাবতলা বাওর থেকে মৃতদেহ উদ্ধার। জানা যায়, স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর এর বাসিন্দা বছর ৫৫’র বারিক গাজী(Barick Gaji) ২৯ তারিখ ভোটের দিন থেকেই নিখোঁজ ছিল। পরিবারের লোক খোঁজাখুঁজি করেও কোন হদিশ পায়নি।

শুক্রবার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের গাবতলা এলাকায় জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার হল। পরিবারের দাবি কচুর লতি তুলে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত সে। গত ২৯ তারিখ সকাল বেলা বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা পুলিশ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। যদিও পরিবারের তরফ থেকে কোন নিখোঁজের অভিযোগ করা হয়নি।

পাশাপাশি ভোটের দিন থেকে নিখোঁজ থাকার পর কিভাবে মৃত্যু হল তদন্ত শুরু করেছে পুলিশ। এটি অস্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে তা জানতে পুলিশ তদন্ত করছে। ময়না তদন্তের পর এই মৃত্যুর পেছনে কারণ কি সে ব্যাপারে নিশ্চিত হতে পারবে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।মৃত ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রতিবেশীদের সাথেও কথা বলছে পুলিশ।

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর