Loading live market data...
Loading active stocks...
Connecting...

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হয়েছে। বাংলার গণদেবতার রায়ে কুর্শিতে এখন বিজেপি। পশ্চিমবঙ্গের পাঁকে ফুটেছে পদ্ম। স্বাধীনতার পর প্রথম বাংলা দখল করেছে বিজেপি। আর সেই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামিকাল, শনিবার (২৫ বৈশাখ) রবীন্দ্রজয়ন্তীতে ব্রিগেডে ঐতিহাসিক শপথ নেবেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক। গোটা শহরে তাই সাজ সাজ রব। অপরদিকে প্রতি বছরের ন্যায়ে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার আর রবীন্দ্র সদনে নয়। নিজের বাড়ি কালীঘাটেই রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা।

তৃণমূল সূত্রে খবর, সাড়ম্বরে নয়, সাদামাটা ভাবেই রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে প্রস্তুতি শেষ। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গান-বাজনা ও দলীয় নেতাদের উপস্থিতিতে কবিগুরুর জন্মতিথি পালন করবেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, শনিবার মমতার বাড়ির অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়ের। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, আগামিকাল, শনিবার রাজ্যে তিনটি জায়গায় রবীন্দ্রজয়ন্তী পালনের জন্য পুলিশের থেকে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি বলেই ঘাসফুল সূত্রে খবর।

আরও পডুন: পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

তৃণমূলের তরফে সংগঠনের সর্ব স্তরে বার্তা দেওয়া হয়েছে, যেখানে সম্ভব, সেখানে রবীন্দ্রজয়ন্তী পালন করতে হবে। তবে জাঁকজমক পূর্ণভাবে নয়, ছোট করেই পালন করতে হবে কবিগুরুর জন্মবার্ষিকী।

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ