মাছ ভাত খেয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০১১ সালের পর পালাবদল হয়েছে রাজ্যে। আজ শনিবার (৯ মে) নতুন সরকার শপথ নেবে ব্রিগেড ময়দানে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা হাজির হচ্ছেন সেখানে। হুগলি থেকে বহু কর্মী সমর্থক এমনকি সাধারণ মানুষও হাজির হচ্ছেন ব্রিগেড প্রান্তরে। এদিন শপথ অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে দেখতেও হাজির বহু মানুষ। বিজেপি কর্মীরা মাছভাত খেয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। 

তৃণমূল প্রচার করেছিল রাজ্যে বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। বিজেপি কর্মীরাই বলছেন, তৃণমূল মানুষের মধ্যে ভয় ছড়াতে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছিল। তাঁরা নিজেরাই এদিন শ্রীরামপুর থেকে মাছভাত খেয়েই রওনা দিচ্ছেন। অন্যদিকে চুঁচুড়া থেকেও বহু মানুষ হাজির হচ্ছেন ব্রিগেডে। চুঁচুড়া রথতলার বাসিন্দা মিলি বিশ্বাস। কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন। কিন্তু ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তিনি নিজের হাতে এঁকেছেন মোদির ছবি। সঙ্গে মোদির মা হীরাবেন মোদির ছবিও এঁকেছেন তিনি। প্রধানমন্ত্রীর সব সভাতেই দেখতে পাওয়া যায়, সামনের সারিতে তাঁর ছবি। হাতে আঁকা ছবি নিয়ে আসেন অনেকেই। প্রধানমন্ত্রী সেই ছবি সংগ্রহও করেন। মিলিও নিজের আঁকা ছবি পৌঁছে দিতে চান মোদির হাতে। হুগলি জেলা থেকে বহু বিজেপি সমর্থক ব্রিগেডে আসছেন। মহিলা বিজেপি সমর্থকরা মনে করছেন, নতুন সরকার নারী নিরাপত্তা থেকে শিক্ষায় জোর দেবে। দূর্নীতি মুক্ত হবে নতুন সরকার।

বাঙালিয়ানাকে ধরে রেখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নিতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ সাজিয়ে তোলা হয়েছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে। মঞ্চে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল প্রতিকৃতি। পাশাপাশি বাংলার অন্যান্য মনীষীদের ছবি থাকছে।  রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো ২০০ শহীদের পরিবার হাজির থাকবে এই অনুষ্ঠানে।   নিরাপত্তা অত্যন্ত কঠোর করা হয়েছে। 

 

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?