ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দু’বছর পর পুরনো ঠিকানায় ফিরলেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টস ছেড়ে আবারও দিল্লি ক্যাপিটলসের জার্সিতে দেখা যাবে ভারতীয় তারকা উইকেটরক্ষক-ব্যাটারকে। আইপিএলের  বড় চুক্তিতে দিল্লিতে ফিরছেন পন্থ, আর বিপরীত পথে লখনউয়ে যোগ দিচ্ছেন স্পিনার কুলদীপ যাদব।

আইপিএলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দিল্লি ক্যাপিটলসে প্রতি মরশুমে ১৫ কোটি টাকা পারিশ্রমিক পাবেন ঋষভ। অন্যদিকে ১৩.৫০ কোটি টাকার চুক্তিতে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন কুলদীপ। ২০২৫ সালের নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিয়েছিল লখনউ। পরে তাঁকেই অধিনায়ক করা হয়। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি বাঁহাতি ব্যাটার। ২০২৫ মরশুমে তাঁর ব্যাট থেকে আসে ২৬৯ রান। ২০২৬ সালে করেন ৩১২ রান। ওপেনার থেকে ফিনিশার, বিভিন্ন ভূমিকায় খেললেও বড় প্রভাব ফেলতে ব্যর্থ হন তিনি। ২০১৬ সালে দিল্লি ক্যাপিটলসের হয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন পন্থ। ২০২৪ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম মুখ ছিলেন তিনি। দিল্লির হয়ে ১১১টি ম্যাচ খেলেছেন, যা ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সর্বাধিক। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত চার মরশুমে ৪৩ ম্যাচে দলের নেতৃত্বও দেন।

আরও পড়ুনঃ ‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

অন্যদিকে দিল্লির হয়ে সফল অধ্যায়ের ইতি টানলেন কুলদীপ। ২০২২ সালে দলে যোগ দেওয়ার পর পাঁচ মরশুমে ৬৫ ম্যাচে ৭২ উইকেট নিয়েছেন বাঁহাতি চিনাম্যান স্পিনার। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম ভরসাযোগ্য বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আইপিএলের বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বদলি চুক্তিতে দিল্লি ও লখনউর মধ্যে এই খেলোয়াড় অদলবদল সম্পন্ন হয়েছে। ফলে আসন্ন মরশুমে পুরনো দলের জার্সিতে আবারও মাঠে নামতে চলেছেন ঋষভ পন্থ।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ