‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালোবাসার সম্পর্ক থেকে মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছিল। নতুন সংসার, নতুন স্বপ্ন নিয়েই জীবন শুরু করেছিলেন ২২ বছরের মোনিকা নাগর। কিন্তু সেই স্বপ্নই শেষ হল রহস্যমৃত্যুতে। মৃত্যুর আগে মায়ের কাছে ফোন করে সাহায্য চেয়েছিলেন তরুণী। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে মারধর করছিল। কিছুক্ষণের মধ্যেই মেয়ের মৃত্যুর খবর পান মা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রেটার নয়ডায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গ্রেটার নয়ডার দাদরি থানার ঘোড়ি গ্রামের। মৃত তরুণীর নাম মোনিকা নাগর। তিনি মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। কয়েক মাস আগে গ্রামেরই বাসিন্দা অনুজ চৌহানের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরে দু’জনে আদালতে বিয়ে করেন। পরিবারের সম্মতিতেই সেই বিয়ে হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। 

তবে বিয়ের পর থেকেই দাম্পত্য সম্পর্কে অশান্তি শুরু হয়। অভিযোগ, টাকা-পয়সা এবং সম্পত্তি নিয়ে প্রায়ই ঝগড়া হত। মোনিকার পরিবারের দাবি, অনুজ এবং তাঁর পরিবার মোনিকার সম্পত্তি নিজেদের নামে করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। ৭ মে মোনিকা তাঁর এক আত্মীয়কে ফোন করে জানান, স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে মারধর করছে। পরে মাকেও ফোন করে একই কথা বলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা অনুজের বাড়িতে পৌঁছন। অভিযোগ, সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন মোনিকার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তরুণীর দেহ রাস্তার ধারে পোড়া অবস্থায় পড়ে ছিল এবং অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

আরও পড়ুন: ‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

মৃতার মায়ের অভিযোগ, কোটি টাকার সম্পত্তির লোভেই তাঁর মেয়েকে খুন করা হয়েছে। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে দাদরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের ধরতে বিশেষ পুলিশ দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক তদন্তের ভিত্তিতে মৃত্যুর আসল কারণ জানা যাবে। আপাতত গোটা ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে।

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি