কর মুকুব চেয়ে রাজ্যকে চিঠি দিচ্ছে বাস মালিক সংগঠন

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের দাবি, আগামী ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সমস্ত ট্যাক্স এবং ফিজ মকুব করতে হবে। রাজ্য সরকার যদি তাঁদের দাবিদাওয়া নিয়ে স্পষ্ট ভাবে কিছু না জানায় তাহলে ২৮ তারিখের বৈঠক থেকেই তাঁরা রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘট ডাকতে বাধ্য হবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বেসরকারি বাস পরিষেবা হয়তো খুব শীঘ্রই স্তব্ধ হতে চলেছে। সৌজন্যে বেসরকারি বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। কেননা সিন্ডিকেটের তরফে এবার বেশ কড়া মনোভাব নিয়ে একটি চিঠি পাঠানো হবে নবান্নে। সেই চিঠিতেই রাজ্য সরকারের কাছে দাবি জানানো হবে আগামী ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত বেসরকারি বাসের সমস্ত ট্যাক্স এবং ফিজ মকুব করতে হবে। যদি রাজ্য সরকার সেই দাবি না মানে তাহলে আগামী ২৮ ফেব্রুয়ারি সিন্ডিকেট বৈঠক করে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘটের ডাক দেবে। এমনটাই জানিয়েছেন, সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়। আর এখানেই ঘনাচ্ছে আশঙ্কার মেঘ।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের দাবি, এখন বেসরকারি বাস পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়ে গিয়েছে যেগুলির সমাধানে রাজ্য সরকার খুব একটা উৎসাহ দেখাচ্ছে না। রাজ্য সরকার সাময়িকভাবে বেশ কিছু সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কোনও স্থায়ী সমাধান করতে চাইছে না। আগামী দিনে যাতে সমস্যার স্থায়ী সমাধান হয় তার জন্যই তাঁরা রাজ্য সরকারকে চিঠি পাঠাচ্ছেন। সেই চিঠিতেই জানানো হবে আগামী ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সমস্ত ট্যাক্স এবং ফিজ মকুব করতে হবে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নবান্নে নির্দিষ্ট দাবি নিয়ে চিঠি পাঠাবার সঙ্গে সঙ্গে তাঁরা আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যের ২৩টি জেলার বেসরকারি বাস মালিক সংগঠনের নেতাদের এক বৈঠক ডেকেছেন কলকাতায়। তার মধ্যে রাজ্য সরকার যদি তাঁদের দাবিদাওয়া নিয়ে স্পষ্ট ভাবে কিছু না জানায় তাহলে ২৮ তারিখের বৈঠক থেকেই তাঁরা রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘট ডাকতে বাধ্য হবেন।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে