পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্জাবের বিদ্যুৎমন্ত্রী সঞ্জীব অরোরার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে শনিবার সকালে অভিযান শুরু করেছিল ইডি। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই ইডি আধিকারিকরা তাকে গ্রেফতার করে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। 

প্রসঙ্গত,  শনিবার সকাল থেকেই একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার পরই কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে কড়া ভাষায় আক্রমণ করেছেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। ৬২ বছর বয়সি সঞ্জীব অরোরা বর্তমানে লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের বিধায়ক এবং পঞ্জাব সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের অন্যতম। শনিবার সকালে ইডি আধিকারিকরা তার সঙ্গে যুক্ত চারটি জায়গায় তল্লাশি চালান। সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই অভিযান চালায় অর্থ পাচার প্রতিরোধ আইন বা পিএমএলএ-র আওতায়। চণ্ডীগড় ও দিল্লি-এনসিআর অঞ্চলে একযোগে এই অভিযান চালানো হয়।অভিযোগ, তল্লাশির পর চণ্ডীগড়ের সেক্টর ২-এ অবস্থিত সরকারি বাসভবন থেকেই সঞ্জীব অরোরাকে গ্রেফতার করা হয়। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার তার বিরুদ্ধে ইডি অভিযান চালাল। এর আগেও এপ্রিল মাসে এবং চলতি মাসের শুরুতে তার ঘনিষ্ঠদের বাড়ি ও সংস্থায় তল্লাশি হয়েছিল।

আরও পড়ুনঃপঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

ঘটনার পরই সরব হন অরবিন্দ কেজরিওয়াল। সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা করে তিনি লেখেন, “একজন পঞ্জাবি ভালোবাসা দিয়ে সব কিছু দিতে পারে, কিন্তু জোরজবরদস্তি করলে পাল্টা জবাবও দেবে।” পাশাপাশি তিনি দাবি করেন, ইডি দিয়ে যতই চাপ তৈরি করা হোক না কেন, পঞ্জাবে বিজেপির রাজনৈতিক জমি আরও দুর্বল হবে।কেজরিওয়ালের আরও মন্তব্য, “আজ যাদের গ্রেফতার করা হচ্ছে, তারা কয়েক দিনের মধ্যেই বেরিয়ে আসবেন। কিন্তু আগামী কুড়ি বছর পঞ্জাবে বিজেপির পা রাখা কঠিন হয়ে যাবে।” ঘটনাকে ঘিরে পঞ্জাবের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধীরা যেখানে কেন্দ্রের তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে বিজেপির তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

 

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ