Loading live market data...
Loading active stocks...
Connecting...

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: সব জল্পনার অবসান। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের সমর্থন (ম্যাজিক ফিগার) হাসিল করেছেন তামিলগা ভেত্তেরি কাজাগাম (টিভিকে) সুপ্রিমো থালাপথি বিজয়। যার ফলে শনিবার (৯ মে) রাতেই তাঁকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজেন্দ্র আরলেকর। আগামিকাল রবিবার (১০ মে) সকাল দশটায় নেহরু স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন টিভিকে সুপ্রিমো। আর ওই শপথ অনুষ্ঠানে হাজির থাকতে চেন্নাই উড়ে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।

গত ২৩ এপ্রিল তামিলনাডুতে এক দফাতেই ২৩৪ বিধানসভা আসনে ভোট নেওয়া হয়েছিল। ওই ভোটে সবাইকে চমকে দিয়ে ১০৮টি আসনে জয়ী হয় দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয়ের টিভিকে। যদিও তিনি নিজে দুটি আসন থেকে জয়ী হওয়ায় টিভিকে’র বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১০৭-এ। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার থেকে ১১ জন বিধায়ক কম ছিল বিজয়ের। সর্ব বৃহত্তম দল হিসাবে সরকার গঠনে যাতে তাঁকে ডাকা হয় সেই আর্জি নিয়ে রাজ্যপাল আরলেকরের দরবারে বার বার ছুটে গিয়েছিলেন বিজয়। যদিও ম্যাজিক ফিগার না জোগাড় করতে পারায় বিজয়ের আর্জিতে সাড়া দেননি রাজ্যপাল।

গত কয়েকদিন ধরেই ম্যাজিক ফিগার জোগাড়ে কোমর কষে ঝাঁপিয়েছিলেন টিভিকে সুপ্রিমো। প্রথমে কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন হাসিল করেছেন। কিন্তু তার পরেও ছয় বিধায়কের সমর্থন জোগাড় বাকি ছিল। কংগ্রেসের বিশেষ দৌত্যে দুই বামপন্থী দল সিপিআইএম ও সিপিআইয়ের চার বিধায়ক মতবদলে টিভিকে’র সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নেন। দুই দলের তরফ থেকেই জানানো হয়, ‘টিভিকের মন্ত্রিসভাকে বাইরে থেকে সমর্থন করা হবে।’ তাতেও দুই বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। এদিন সকালেই এআইএডিএমকে জোটের হয়ে ভোটে লড়া ভিসিকে (Viduthalai Chiruthaigal Katchi) বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করে। পরে ডিএমকে জোটের অন্যতম শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) জানিয়ে দেন, ‘ধর্মনিরপেক্ষ সরকার গড়ার স্বার্থে বিজয়ের টিভিকে সমর্থন জানানো হবে।’ ফলে ১২০ বিধায়কের সমর্থন জোগাড় হয়ে যায়। ওই সমর্থন পেয়েই রাতে লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন টিভিকে সুপ্রিমো। আর ম্যাজিক ফিগার জোগাড় হয়েছে, নিশ্চিত হতেই বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণও জানান রাজ্যপাল। রাতে লোকভবনের তরফে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আগামিকাল রবিবার সকাল দশটায় নেহরু স্টেডিয়ামে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

 

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা