‘ইশ্বরের দূত নই, একজন সাধারণ মানুষ,’ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বললেন বিজয়

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বপ্ন পূরণ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন থলপতি বিজয়। আজ, রবিবার চেন্নাইয়ের জহওরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন জোসেফ বিজয়। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, টিভিকে-কে সমর্থন জানানো বাম দলের নেতারা, ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের প্রধানরা। এদিন বিজয়ের সঙ্গে শপথ নিয়েছেন আরও ন’জন বিধায়ক। সূত্রের খবর, তাঁদের মন্ত্রী করা হতে পারে। বিজয়ের সঙ্গে এদিন শপথ গ্রহণ করেছেন কেএ সেনগোত্তাইয়ান, আধব অর্জুন, নির্মল কুমার, আনন্দ, অভিনেতা রাজ মোহন, চিকিৎসক টিকে প্রভু, অরুণ রাজ, পি ভেঙ্কটারামনন, কীর্তন। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বিজয় বলেন, ‘আমি কোনও ইশ্বরের দূত নই, একজন সাধারণ মানুষ।’ অর্থাৎ তামিলনাড়ুর জনতা তাঁকে ইশ্বর বা তাঁর কোনও রূপ হিসেবে যেটা দেখেন, সেটা নন। এমন ভ্রান্ত ধারণা যেন তামিলনাড়ুর জনগণ না রাখেন, নিজের বক্তব্যে তেমনটাই স্পষ্ট করে দিলেন বিজয়। 

এদিন অভিনেতা-মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা তামিলনাড়ুতে সাজ সাজ রব। জহওরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামের বাইরে টিভিকে ওরফে তামিলাগা ভেট্রি কাজাগামের সমর্থকদের ভিড় উপছে পড়ছিল। রূপোলি পর্দার জনপ্রিয় অভিনেতা বিজয়। তাঁর সিনেমা বড়পর্দায় মুক্তি পেলেই দক্ষিণ ভারতে কার্যত উৎসব পালন করা হয়। এখন থেকে বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। নতুন দায়িত্ব চাপল তাঁর কাঁধে। সিনেমা ছেড়ে প্রশাসনের প্রধান ও রাজ্য চালানোর সিদ্ধান্ত ২০২৪-এ নেন থলপতি বিজয়। গড়ে তোলেন নিজের দল টিভিকে। লক্ষ্য ছিল ২০২৬-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়। সেই জয়ের জন্যই পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন তিনি। মানুষের কাছে গিয়ে ভোট চান, তাঁকে সুযোগ দেওয়ার আর্জি জানান। আর সেই ডাকে সাড়া দিয়েই বিজয় ও তাঁর দলকে ঢেলে ভোট দেন তামিলনাড়ুর জনতা। যার ফলে ১০৮ আসন পায় টিভিকে। তবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গড়তে হিমশিম খেতে হয় বিজয়কে।

আরও পডুন: কেরলে ভয়ঙ্কর কাণ্ড, মাদক খাইয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেল অভিযোগে গ্রেফতার অটোচালক

সেই সঙ্কট কাটাতে একে একে এগিয়ে আসে কংগ্রেস, বামদলগুলি। কংগ্রেসের পাঁচ বিধায়ক, সিপিআই এবং সিপিএম মিলিয়ে মোট চার বিধায়ক টিভিকে-কে সমর্থন জানায়। বিজয়ের সমর্থনকারী বিধায়কসংখ্যা পৌঁছয় ১১৭-তে। যদিও ম্যাজিক ফিগার ১১৮-তে না পৌঁছনোয় গতকাল, শনিবার পর্যন্ত টানাপোড়েন চলতে থাকে তামিলভূমে সরকার গড়া নিয়ে। অবশেষে গতকাল, রাতে টিভিকে-কে সমর্থন জানানোর কথা জানায় ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। বিজয়ে-র দলের সমর্থনে চলে আসেন ১২০ জন বিধায়ক। তারপরেই গতকাল, শনিবার তামিলনাড়ুর রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানান বিজয়। সেই মতো আজ, রবিবার চেন্নাইতে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছে।

তামিলভূমে রূপোলি পর্দার তারকাদের শাসন নতুন নয়। জয়ললিতা, এমজিআর-দের মতো জনপ্রিয় অভিনেতারা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তেমনই রাজনীতির ময়দানে রয়েছেন কমল হাসানও।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান