প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগ। মোদির সভাস্থলের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার। কমপক্ষে দুটি জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। আজ, রবিবার কর্নাটকের বেঙ্গালুরুতে গিয়েছেন মোদি। সকালে একটি জনসভা করেছেন। বিকেলেও রয়েছে সভা। আর সেই সভাস্থলের কাছ থেকেই বিস্ফোরক উদ্ধার হয়েছে। আটক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীর সভাস্থলের কাছে কীভাবে এই বিস্ফোরক এল। মোদি, প্রধানমন্ত্রী হিসাবে দেশের সর্বোচ্চ নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসপিজি। তারপরেও কীভাবে এমন গাফিলতি? এই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে।

আরও পডুন: তামিলভূমে কনিষ্ঠ বিধায়ক, পাঁচ ভাষায় দক্ষ ভোটকুশলী এখন শাসনে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবার বিকেলে বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং সেন্টারে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেখানে সভা করার কথাও ছিল তাঁর। সেই সভাস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে কাগ্গালিপুরা এলাকার থাথাগুনির কাছ থেকে উদ্ধার হয়েছে জিলেটিন স্টিকগুলি। পুলিশ জানিয়েছে, ওই এলাকার একটি আশ্রমের কাছেই রাখা ছিল বিস্ফোরকগুলি। ওই আশ্রমের কাছ দিয়েই বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং সেন্টারের সভাস্থলে যাওয়ার কথা ছিল মোদির। আর সেই যাত্রাপথেই বিস্ফোরক উদ্ধার হওয়ায় অনুষ্ঠানে কাটছাঁট করতে পারেন মোদি। এমনটাই সূত্রের খবর।

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, এদিন সকালে আচমকাই একটি উড়ো ফোন আসে, তাতে বলা হয় বিস্ফোরক রাখা রয়েছে মোদির সভার কাছে। তারপরেই তল্লাশি শুরু হয়। সেই তল্লাশিতেই উদ্ধার হয়েছে জিলেটিন স্টিকগুলি। পুলিশ উড়ো ফোনের সূত্র ধরে এক ব্যক্তিকে কোরামাঙ্গালায়ল থেকে গ্রেফতার করে। এই ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে বলে অনুমান পুলিশের।

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী