বিজেপি ছাগল-বেড়ালের মত চড়ে বেড়াবে, কটাক্ষ অনুব্রত’র

ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর জন্য প্রচারে না আসতে পারলেও দূর থেকেই লড়াই চালাচ্ছিলেন বীরভূমের কেষ্ট মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর জন্য প্রচারে না আসতে পারলেও দূর থেকেই লড়াই চালাচ্ছিলেন বীরভূমের কেষ্ট মণ্ডল। কখনও সতীপিঠ নলহাটেশ্বরী এবং সিদ্ধপীঠ তারাপীঠে মা তারার পুজো দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দু’জায়গায় করেছিলেন মহাযজ্ঞ। আর আজ বিপুল ভোট পেয়ে রেকর্ড গড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী পেয়েছে নামমাত্র ভোট। সেই বিষয়ে প্রতিক্রিয়ায় অনুব্রত মণ্ডল জানিয়েছেন, ‘আমি বলেছিলাম ৬০ থেকে ৮০ হাজার ভোটে জিতবে। জিতে গিয়েছে। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে না তো অন্য কেউ জিতবে?’ বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়ে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, ‘ওরা ছাগল বেড়ালের দল। ওদের জিজ্ঞেস করো ওরা ঘরে বসে থাকবে না চার পায়ে ছাগলের মতো চড়ে বেড়াবে।’

ভবানীপুরে ব্যবধান বেড়ে যাওয়া প্রসঙ্গে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, ‘মমতার জয়ের ব্যবধান তো বাড়বেই। মানুষ উন্নয়ন দেখছেন। ভোটের আগে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা শুরু করে দিয়েছেন। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন। বিজেপি ভারতবর্ষের সম্পদ একের পর এক বিক্রি করে দিচ্ছে। আর সেখানে মমতা নতুন নতুন প্রকল্প ঘোষণা করে চলেছে। সেই ঘোষণা বাস্তবে রূপ দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারও তুলনা হয় নাকি। ছাগল বেড়ালের সঙ্গে তুলনা হয় বিজেপি-এর।’

রবিবার সাংবাদিক বৈঠক করে অনুব্রত এও জানিয়েছেন, ‘নন্দীগ্রাম নিয়ে ফয়সলা হয়নি। আদালতে মামলা চলছে। আদালত যদি গণনার রায় দেয় তাহলে সেখানে ৫০-৬০ হাজার ভোটে মমতা জিতবে। শুভেন্দু অধিকারী পাগলের বাচ্চা ও মানুষ আছে নাকি। ওর সম্পর্কে বলার মতো কিছু নেই। ছাগল বেড়ালের দল সব।’

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩