Loading live market data...
Loading active stocks...
Connecting...

জঙ্গলের নীচে গোপন বাঙ্কার! বিজাপুরে মাওবাদীদের আস্তানা থেকে মিলল অস্ত্র-বারুদের ভাণ্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি: ছত্তিসগড়ের বিজাপুর জেলায় বড়সড় মাওবাদী ঘাঁটির হদিশ পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলের ভিতরে মাটির নীচে তৈরি একটি গোপন বাঙ্কার থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার হয়েছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গালুর থানার অন্তর্গত দোদিতুমনার গ্রামের পটেলপাড়া পাহাড় এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালানো হয়। মাওবাদীদের গতিবিধি সংক্রান্ত নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান শুরু করে পিডিয়া পুলিশ অ্যাসিস্ট্যান্স সেন্টার ও গঙ্গালুর থানার যৌথ বাহিনী। তল্লাশির সময় নিরাপত্তারক্ষীরা জঙ্গলের ভিতরে মাটির নীচে লুকিয়ে রাখা একটি বাঙ্কারের সন্ধান পান। পরে ডিমাইনিং ও নিরাপত্তা পরীক্ষা চালিয়ে সেখান থেকে একাধিক বিস্ফোরক ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চারদিকে শুধু ‘প্রোটিন’ ট্রেন্ড! শৈশবের ডাল-ভাতের আসল পুষ্টির কথা মনে করালেন আলিয়া ভাট

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি হন্ডা জেনারেটর, দুটি লেদ মেশিন, একটি ইনভার্টার, চারটি বড় ব্যাটারি, একটি ছোট ব্যাটারি, আটটি সোলার প্যানেল, একটি মোটর, একটি ওয়েল্ডিং মেশিন ও একটি ড্রিলিং মেশিন। এছাড়াও একটি দেশি BGL লঞ্চার, ২৯টি BGL শেল, প্রায় ৫০ মিটার কর্ডেক্স তার এবং দুটি প্লাস্টিক ড্রামও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জঙ্গলের ভিতরে অস্ত্র মেরামত, বিস্ফোরক তৈরির কাজ এবং অন্যান্য প্রযুক্তিগত কার্যকলাপ চালানোর জন্যই এই বাঙ্কার ব্যবহার করত মাওবাদীরা। ঘটনার পর উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে বিজাপুর ও সংলগ্ন এলাকাগুলিতে মাওবাদী দমন অভিযানে আরও জোর দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

পালাবদলাতেই বাতিল ‘স্বাস্থ্যসাথী’, নতুন সরকারের দিকে তাকিয়ে টলিউডের শিল্পীমহল

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক বিজেপি কর্মী

WhatsApp-এ এল বিয়ের আমন্ত্রণপত্র , ক্লিক করতেই সর্বনাশ!

বিশেষ একজনের পরামর্শ সবকিছু বদলে দিয়েছে, ঝড়ো অর্ধশতরানের রহস্য জানালেন উর্ভিল

অশ্বিনী নক্ষত্রে মঙ্গলের গোচর, ১২ রাশির উপর নেতিবাচক-ইতিবাচক প্রভাব

‘‌জনগণনার কাজ আজ থেকেই শুরু করল পশ্চিমবঙ্গ সরকার’‌, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হয়েই অসম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

জমে উঠেছে লড়াই, আইপিএলে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে যে ৮টি দল

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

‘তৃণমূল না হারলে জামা পরব না’, বিজেপি ক্ষমতায় আসতেই প্রতিজ্ঞা ভাঙলেন নদিয়ার মাখন

‘‌সমালোচনার সুযোগ দেব না, ভরসা রাখুন’‌, নবান্ন থেকে দাবি মুখ্যমন্ত্রীর

ভোট পরবর্তী হিংসা মামলা গড়াল কলকাতা হাইকোর্টে, মঙ্গলবার শুনানি