চারদিকে শুধু ‘প্রোটিন’ ট্রেন্ড! শৈশবের ডাল-ভাতের আসল পুষ্টির কথা মনে করালেন আলিয়া ভাট

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ওজন কমানো থেকে শুরু করে ফিট থাকার দৌড়ে ‘হাই-প্রোটিন ডায়েট’ যেন নতুন ট্রেন্ড। প্রোটিন শেক, এনার্জি ড্রিঙ্ক, সাপ্লিমেন্ট, বাজার জুড়ে এখন শুধু প্রোটিনেরই রমরমা। তবে এই অতিরিক্ত প্রোটিন-আসক্তি নিয়েই প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট । তাঁর মতে, ছোটবেলার সাদামাঠা ঘরোয়া খাবারেই ছিল আসল পুষ্টি।

বর্তমান সময়ে প্রোটিন নিয়ে এত মাতামাতি দেখে ক্লান্ত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট । সম্প্রতি বোন শাহীন ভাটের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, সব খাবারেই প্রোটিন থাকতে হবে এমন ধারণা ভুল। অতিরিক্ত প্রোটিনে আসক্তি শরীরের ক্ষতিই করছে। তার চেয়ে ডাল-ভাত, রুটি, সবজি, মাছ বা ডিমের মতো সাধারণ ঘরোয়া খাবার থেকেই শরীর প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায়। অভিনেত্রীর কথায়, ছোটবেলায় আলাদা করে ‘প্রোটিন ডায়েট’ বলে কিছু ছিল না। বাড়িতে যা রান্না হত, তাই খেয়েই সুস্থ থাকতেন সবাই। এখনও তিনি বাজারচলতি প্রোটিন শেক বা সাপ্লিমেন্টের উপর নির্ভর না করে ঘরোয়া খাবারকেই বেশি গুরুত্ব দেন বলে জানান।

আলিয়ার ডায়েটে কী থাকে?

সকালের খাবারে ওটস, পোহা, অঙ্কুরিত ছোলার স্যালাড ও নানা ধরনের বাদাম রাখেন আলিয়া। দুপুরে তাঁর পছন্দ সাধারণ ডাল-ভাত, প্রচুর সবজি, দইয়ের রায়তা এবং কখনও মাছ বা চিকেন। বিকেলে ফল ও বাদাম খেতেই বেশি স্বচ্ছন্দ তিনি। রাতের খাবারে গ্রিলড চিকেন, সবজির স্যুপ বা খিচুড়ি রাখেন অভিনেত্রী।

অতিরিক্ত প্রোটিন কেন ক্ষতিকর হতে পারে?

বিশেষজ্ঞদের মতে, শরীরের প্রয়োজন অনুযায়ী প্রোটিন জরুরি হলেও শুধুমাত্র প্রোটিনের উপর নির্ভর করলে সমস্যা হতে পারে। শরীরের শক্তি তৈরির জন্য কার্বোহাইড্রেট ও স্বাস্থ্যকর ফ্যাটও সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অতিরিক্ত প্রোটিন ডায়েট মেনে চললে কিডনির উপর চাপ পড়তে পারে, হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে এবং শরীরে শক্তির ঘাটতিও দেখা দিতে পারে। বিশেষ করে ভাত বা রুটির মতো কার্বোহাইড্রেট একেবারে কমিয়ে দিলে শরীর দুর্বল হয়ে পড়ে। তাই শুধুমাত্র ট্রেন্ড দেখে নয়, শরীরের প্রয়োজন বুঝে সুষম খাবার খাওয়ার পরামর্শই দিচ্ছেন আলিয়া।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক