Loading live market data...
Loading active stocks...
Connecting...

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জমিন পেলেন ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদি। স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে নোবেলজয়ীকে কারাগার থেকে তেহরানের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নার্গিসের পরিবার পরিচালিত ফাউন্ডেশন নিশ্চিত করেছে যে, অসুস্থতার কারণে তাঁকে  জামিন দেওয়া হয়েছে।  

নার্গিসের ভাই হামিদরেজা বিবিসিকে বলেছেন, তিনি স্বস্তি পেয়েছেন এই ভেবে যে তাঁর দিদি এখন নিজের মেডিকেল টিমের কাছ থেকে যথাযথ চিকিৎসা পাবে। গত সপ্তাহে নার্গেস মোহাম্মাদির পরিবার ও সমর্থকেরা বলেছিলেন চলতি বছরের শুরুতে দুবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং জেলে তাঁর মৃত্যু হতে পারে। তারপরেই   নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে  তেহরানের পারস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। প্যারিসে থাকা নার্গিসের স্বামী এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা এখনো অত্যন্ত  সংকটজনক এবং তার সার্বিক পরিস্থিতি মোটেও অনুকূলে নেই। নার্গিসের অসলো-নিবাসী ভাই হামিদরেজা মোহাম্মদী বিবিসিকে বলেছেন, “এই জামিন  কারাগারে  নার্গিসের নিশ্চিত মৃত্যুর হাত থেকে সাময়িক মুক্তি।” 

আরও পড়ুন: ২০০ কোটির আর্থিক জালিয়াতির মামলায় জ্যাকলিনের ‘রাজসাক্ষী’ হওয়ার আবেদন খারিজ 

নার্গিসের আইনজীবী চিরিনে আরদাকানি বলেছেন,  দীর্ঘ কারাবাস ও অসুস্থতার কারণে নার্গিসের প্রায় ২০ কেজি ওজন  কমেছে এবং তাঁর কথা বলতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাকে চেনাটাই এখন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।জানিয়ে রাখা ভালো,  ৫৪ বছর বয়সী এই মহিলা যিনি ইরানের ‘ডিফেন্ডার্স অফ হিউম্যান রাইটস সেন্টার’-এর সহ-সভাপতি।  ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে সক্রিয়তার জন্য ২০২৩ সালে  নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। গত বছরের ১২ ডিসেম্বর থেকে কারাগারে বন্দি ছিলেন। ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে একটি স্মরণসভায় অংশ নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে  ফেব্রুয়ারিতে ইরানের একটি আদালত তাকে সাত বছরের বেশি কারাদণ্ডের সাজা শোনায়। 

 

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

দেশের মধ্যে সেরা ৫ গনপতি বাপ্পার মন্দির! জানেন কী কোথায় ?

ঘামাচির অত্যাচারে অতিষ্ঠ ? জেনে নিন কিছু ঘরোয়া উপায়

জেনে নিন ভিটামিন সি সম্পর্কে অজানা তথ্য

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি