২০০ কোটির আর্থিক জালিয়াতির মামলায় জ্যাকলিনের ‘রাজসাক্ষী’ হওয়ার আবেদন খারিজ

কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যুক্ত ২০০ কোটির আর্থিক জালিয়াতির মামলায় জ্যাকলিন ফার্নান্দেজের 'রাজসাক্ষী' হওয়ার আবেদন খারিজ করল দিল্লির একটি আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় ধাক্কা! কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যুক্ত ২০০ কোটির আর্থিক জালিয়াতির মামলায় জ্যাকলিন ফার্নান্দেজের ‘রাজসাক্ষী’ হওয়ার আবেদন খারিজ করল দিল্লির একটি আদালত। জানা গিয়েছে, তাঁর ‘রাজসাক্ষী’ হওয়ার আবেদনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। সেই প্রেক্ষিতেই সোমবার (১১ মে) নায়িকার করা আবেদন খারিজ করেছে দিল্লির আদালত। গত এপ্রিলে জ্যাকলিন এই মামলা থেকে নিষ্কৃতি পেতে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছিলেন আদালতে। যে মামলায় প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর।

২০২২ সালে এই বিষয়টি প্রথমবার সামনে এসেছিল। তদন্তে জানা যায়, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের প্রেমের সম্পর্ক ছিল। তিনি সুকেশের থেকে একাধিক দামী দামী উপহার দিয়েছিলেন। যেটি সুকেশের জালিয়াতির টাকা ছিল। ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে ২০১৯ থেকে জেলবন্দী সুকেশ। যদিও বারবার অভিনেত্রী সুকেশের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করেছেন। বলেছেন, একজন প্রযোজক হিসেবে সুকেশের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সেই ২০২২ থেকে অভিনেত্রী আইনি মারপ্যাঁচে জড়িয়ে রয়েছেন।

আজকের শুনানিতে পাতিয়ালা হাউস কোর্টের বিচারপতি জ্যাকলিনকে ইডি-র আপত্তির জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি আগামিকাল তথা ১২ মে ধার্য করা হয়েছে। শুনানিতে জ্যাকলিনের আবেদনের বিরোধিতা করে ইডি যুক্তি দিয়েছে যে, অভিনেত্রী এই মামলার রাজসাক্ষী কিছুতেই হতে পারে না। সে এই মামলার অন্যতম একজন অভিযুক্ত। তিনি সুকেশের অপরাধ মূলক অর্থের একজন সুবিধাভোগী। কথিত অর্থ পাচার মামলার একজন সক্রিয় অভিযুক্ত। ইডির আরও দাবি, চন্দ্রশেখরের অপরাধমূলক অতীত সম্পর্কে অবগত হওয়ার পরেও জ্যাকলিন তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। তাঁকে রাজসাক্ষীর মর্যাদা দেওয়া হলে ন্যায়বিচারের উপর অন্যায় হবে। চন্দ্রশেখর অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে অভিনেত্রীকে বিলাসবহুল উপহার এবং অন্যান্য রাজকীয় সুবিধা দিয়েছিলেন। এই মামলায় জ্যাকলিন ফার্নান্দেজই প্রধান অভিযুক্ত।

প্রসঙ্গত, সুকেশের বিরুদ্ধে অভিযোগ, তিনি দিনের পর দিন প্রধানমন্ত্রী কার্যালয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যুক্ত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার ছদ্মবেশে এক ব্যবসায়ীর থেকে প্রায় ২০০ কোটি টাকা লুটে নিয়েছেন। ইডি প্রাথমিকভাবে ২০২১ সালের ডিসেম্বরে এই মামলায় আটজন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিল। এরপর, ২০২২ সালের অগস্টে ইডি একটি দ্বিতীয় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে এবং এই মামলায় অভিনেতাকে অভিযুক্ত হিসেবে জ্যাকলিনকে অন্তর্ভুক্ত করে। অভিনেত্রীর পিএমএলএ-এর ৫০ ধারা অনুযায়ী জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ৩: জর্ডন ১ (৮২ মিনিট)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?