৫২ হাজারের কমে iPhone 15! পুরনো এই সিরিজ এখনও কেন নজর কাড়ছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনে বড় ছাড় নতুন কিছু নয়। তবে এবার Apple iPhone 15-এ এমন অফার সামনে এসেছে, যা অনেকের নজর কেড়েছে। ফ্লিপকার্টের ‘সাসা লেলে’ সেলে iPhone 15 পাওয়া যাচ্ছে ৫২ হাজার টাকারও কম দামে। কিন্তু ২০২৩ সালে লঞ্চ হওয়া এই আইফোন ২০২৬ সালে কেনা আদৌ কতটা যুক্তিযুক্ত? সেই প্রশ্নই এখন ঘুরছে ক্রেতাদের মনে।

বর্তমানে ফ্লিপকার্টে iPhone 15-এর দাম রাখা হয়েছে প্রায় ৫৪,৯০০ টাকা। ব্যাঙ্ক অফার যোগ করলে দাম আরও কমে প্রায় ৫১,৯০০ টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। উল্লেখ্য, ভারতে ফোনটি লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। অর্থাৎ প্রায় ২৫ হাজার টাকার বড় ছাড় মিলছে এই সেলে।

এখনও কেন নজর কাড়ছে iPhone 15?

iPhone 15-এ রয়েছে অ্যাপলের A16 Bionic চিপসেট, যা এখনও দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং বা গেমিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী। Call of Duty Mobile-এর মতো ভারী গেমও সহজেই চালাতে পারে এই ফোন। ক্যামেরার দিক থেকেও ফোনটি এখনও বেশ ভালো অপশন। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর। সেলফির জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিও পোস্ট করতে ভালবাসেন যাঁরা, তাঁদের জন্য এখনও এটি নির্ভরযোগ্য ফোন বলেই মনে করা হচ্ছে।

USB Type-C বড় সুবিধা

iPhone 15 সিরিজ থেকেই প্রথমবার Lightning পোর্ট ছেড়ে USB Type-C ব্যবহার শুরু করে অ্যাপল। ফলে এখন একই চার্জার দিয়ে একাধিক ডিভাইস চার্জ করার সুবিধা পাওয়া যায়, যা ব্যবহারকারীদের কাছে অনেকটাই স্বস্তির।

কোথায় খামতি?

তবে সবকিছুর মধ্যেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। iPhone 15-এ এখনও ৬০Hz ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে একই দামের অনেক অ্যান্ড্রয়েড ফোনে ১২০Hz রিফ্রেশ রেট পাওয়া যায়। সবচেয়ে বড় বিষয়, এই ফোনে Apple Intelligence সাপোর্ট নেই। ভবিষ্যতে অ্যাপল Siri-র বড় AI আপডেট আনতে পারে বলে জল্পনা রয়েছে। সেই ক্ষেত্রে নতুন AI ফিচারগুলির সুবিধা iPhone 15 ব্যবহারকারীরা নাও পেতে পারেন।

তাহলে কি কেনা উচিত?

যাঁরা তুলনামূলক কম খরচে প্রথমবার iPhone ব্যবহার করতে চান বা পুরনো iPhone থেকে আপগ্রেড করতে চাইছেন, তাঁদের জন্য এই অফার আকর্ষণীয় হতে পারে। তবে ভবিষ্যতের AI ফিচার বা উচ্চ রিফ্রেশ রেট ডিসপ্লে চাইলে নতুন মডেলের দিকে নজর দেওয়াই ভালো।

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই