ভাষা দিবস: শহিদ মিনারে যেতে লাগবে টিকা সনদ, একসঙ্গে ৫ জনের বেশি নয়

মাস্ক ছাড়া শহিদ মিনার চত্বরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। আগামী ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে গেলে অবশ্যই করোনার টিকা নেওয়ার শংসাপত্র থাকতে হবে। সেই সঙ্গে একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন শ্রদ্ধা জানাতে যেতে পারবেন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জমান।

দেশভাগের পরেই পাকিস্তানের শাসকরা ত‍ৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপরে উর্দু ভাষাকে চাপিয়ে দিয়েছিলেন। উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে গর্জে উঠেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বাংলাকে মাতৃভাষা হিসেবে ঘোষণার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন রফিক, সালাম, বরকতরা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য রুখে দাঁড়িয়েছিলেন। পাক সেনাদের বুলেট ঝাঁঝরা করে দিয়েছিল প্রতিবাদী পড়ুয়াদের শরীর। কিন্তু সালাম-বরকতদের সেই প্রতিবাদ বৃথা যায়নি। আজ গোটা বিশ্বজুড়েই ২১ ফেব্রুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঢাকার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সিয়েরালিয়েনের শিশুরাও ভাষা দিবসে গেয়ে ওঠে— আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…।

চলতি বছর ভাষা দিবস পালনের জন্য ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাষা শহিদদের স্মরণের ক্ষেত্রেও মাথায় রাখা হচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকিকে। তাই বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান জানিয়েছেন, ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিটি সংগঠনের পক্ষ হতে সর্বোচ্চ পাঁচ জন ও ব্যক্তিপর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানাতে পারবেন। মাস্ক ছাড়া শহিদ মিনার চত্বরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহিদ মিনার চত্বরের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরকেও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে।’

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা