সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই সোমবার (১১ মে) প্রথম প্রশাসনিক বৈঠকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএসএফ-কে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য আগামী ৪৫ দিনের মধ্যে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর শুভেন্দুর ওই এক সিদ্ধান্তেই ঘুম উড়েছে তারেক রহমানের সরকারের। এদিন সন্ধ্যায় সেগুন বাগিচায় বিদেশ মন্ত্রকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারেকের বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, ‘কাঁটাতার দিয়ে বাংলাদেশের মত দেশকে এখন ভয় দেখানোর মত কোনও জায়গা নেই। যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। বুঝছেন? বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না, যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলব।’

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের স্রোত দূর করতে দীর্ঘদিন ধরেই সীমান্তে কাঁটাতারের বেড়া গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। যদিও কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে না দেওয়ার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। বস্তুত, এই জমি নিয়ে পূর্বতন রাজ্য সরকারের সঙ্গে বিস্তর টানাপড়েন চলেছিল কেন্দ্রের বিজেপি সরকারের। গত জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে ৩১ মার্চের মধ্যে ৯টি জেলায় সীমান্ত বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে অনুপ্রবেশ প্রসঙ্গে বার বার সরব হয়েছিল বিজেপি। ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাসও দিয়েছিলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারীরা। এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএসএফ-কে জমি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে পশ্চিমবঙ্গের নতুন সরকার। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, ‘রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফ-কে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হল। সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে জমি দেওয়া হবে।

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল