মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন মার্কিন রাষ্ট্রদূত

Share:

নিজস্ব প্রতিনিধি: অসমে তৃতীয়বার সরকার গড়ার পথে বিজেপি। আজ, মঙ্গলবার (১২ মে) দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা। পদ্মশিবিরে একটি প্রচলিত রীতি রয়েছে। কোনও রাজ্যে নির্বাচনে বিজেপি জিতলে সেখানে সরকার গঠন ও মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়।  অসমেরও তার অন্যথা হয়নি।  তবে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠান আরও জাঁকজমকপূর্ণ হতে চলেছে কারণ এই অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। 

শপথগ্রহণ অনুষ্ঠান হবে গুয়াহাটির খানাপাড়ায়। মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর গুয়াহাটি পৌঁছেছেন। পাশাপাশি থাকবেন  এনডিএ-শাসিত ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা। হিমন্তের শপথগ্রহণের সাক্ষী থাকবেন একাধিক বিজেপি নেতা, রাষ্ট্রদূত, শিল্পপতি এবং ধর্মীয় নেতারাও। উপস্থিত থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তভার নিচ্ছে CBI

হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন আজ মঙ্গলবার  বিধানসভার স্পিকারের পাশাপাশি রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোরা এবং অজন্তা নিয়োগ সহ চারজন মন্ত্রীও শপথ নেবেন। তিনি  জানিয়েছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে আলোচনার পর  বাকি মন্ত্রীদের তালিকা চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, অসমে বিজেপি, এজিপি এবং বিপিএফ-কে নিয়ে গঠিত  এনডিএ ১২৬ সদস্যের বিধানসভায় ১০২টি আসন পেয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। বিজেপি একাই ৮২টি আসন জিতেছে।  বিজেপির শীর্ষ নেতা জেপি নাড্ডা জানিয়েছেন আটজন বিজেপি বিধায়ক   নেতা হিসেবে হিমন্ত বিশ্বশর্মার নাম প্রস্তাব করেছেন।  

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ